জামায়াত বিএনপির ‘নোংরামি’ সহ্য করলেও লীগের সঙ্গে সমঝোতায় যাচ্ছে না

Post Image

জামায়াতে ইসলামী বিএনপির নানা কর্মকাণ্ড সহ্য করলেও আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জুবায়ের রহমান।

শুক্রবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে জুবায়ের রহমান বলেন, আওয়ামী লীগের নির্বাচনে সবচেয়ে বড় ভুল ছিল জামায়াতকে ভোট না দিয়ে বিএনপিকে ভোট দেওয়া। তার মতে, আজ যদি জামায়াত ক্ষমতায় থাকত এবং বিএনপি বিরোধী দলে থাকত, তাহলে বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসর দিয়ে তাদের সঙ্গে নিয়ে আন্দোলন করে জামায়াত সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করত।

তিনি আরও লেখেন, এমন পরিস্থিতিতে আওয়ামী লীগও কয়েক মাসের মধ্যে রাজনীতিতে স্বাভাবিক হওয়ার সুযোগ পেত। পরবর্তী নির্বাচনে অংশ নিয়ে দলটি আবারও ক্ষমতাসীন দল কিংবা বিরোধী দলে যাওয়ার সুযোগ পেত।

জুবায়ের রহমানের ভাষ্য, বর্তমানে বিএনপি ক্ষমতায় থাকলেও জামায়াত আবু বকরের মতো বিএনপির নানা কর্মকাণ্ড সহ্য করছে। তবে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় যাচ্ছে না।

তার দাবি, এখানেই আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজনৈতিক ভুলের খেসারত দিচ্ছে। জামায়াত না চাইলে আগামী পাঁচ বছরেও আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কঠিন হতে পারে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত বিএনপির ‘নোংরামি’ সহ্য করলেও লীগের সঙ্গে সমঝোতায় যাচ্ছে না

জনগণের অধিকার নিশ্চিত না হলে দেশে বিপ্লব বারবার ফিরে আসবে

হেমা, তন্বী ও রনির কর্মকাণ্ড ঘিরে ঢাবি শিবির নেতা সাজ্জাদের প্রশ্ন, ‘ক্ষমতার নেশা কি জুলাইয়ের চেয়েও বড়?’

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস : শফিকুর রহমান

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খাঁন

গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

যুবককে পিটিয়ে হত্যা: যুবদল নেতা ভদু ৩ দিনের রিমান্ডে

সর্বাধিক পঠিত

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির

জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে?

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

‘ফ্যাসিস্টদের কোনো চিহ্ন রাখতে চাই না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে’

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে