গার্হস্থ্য অর্থনীতি কলেজ

গভীর রাতে পুলিশ ডেকে ছাত্রীদের ওপর হামলা, তীব্র নিন্দা ছাত্রীসংস্থার

Post Image


গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের সাধারণ ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশি হামলা ও বর্বরোচিত লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। সংগঠনটির কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ নাজিফা এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

শুক্রবার (৬ নভেম্বর) ছাত্রীসংস্থার প্রচার বিভাগীয় সম্পাদিকা রিনতাহা তারান্নুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাধারণ ছাত্রীরা হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। কিন্তু কলেজ প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ না নিয়ে গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ ডেকে এনে ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে।

তারা বলেন, একটি পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠান এবং ছাত্রীদের নিরাপদ আশ্রয়স্থল ছাত্রীবাসে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে ছাত্রীদের ওপর শারীরিক নির্যাতন ও বেধড়ক লাঠিচার্জের ঘটনা অত্যন্ত নজিরবিহীন ও লজ্জাজনক। এ ধরনের কর্মকাণ্ড আইনের শাসন, মানবাধিকার এবং শিক্ষার্থীদের নিরাপত্তার অধিকারের চরম লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে অধ্যক্ষের দায়িত্ব ছিল ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সমস্যাগুলো সহানুভূতি ও আলোচনার মাধ্যমে সমাধান করা। অথচ শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার সুযোগ করে দিয়ে তিনি নিজের পদের নৈতিক মর্যাদা ও যোগ্যতা প্রশ্নবিদ্ধ করেছেন। এ হামলায় বেশ কয়েকজন সাধারণ ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে পুলিশি হামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার দায় নিয়ে কলেজ অধ্যক্ষের জবাবদিহি ও পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে আহত ছাত্রীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন এবং শিক্ষার্থীদের উত্থাপিত যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীদের ওপর স্বৈরাচারী ও দমনমূলক আচরণ বন্ধ করে ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপদ আবাসন, মর্যাদা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গভীর রাতে পুলিশ ডেকে ছাত্রীদের ওপর হামলা, তীব্র নিন্দা ছাত্রীসংস্থার

চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি নুসরাত

পরিচয় নিয়ে সন্দেহ, এসআই ও সোর্সসহ ৩ জনকে ক্যাম্পাসে তুলে নিয়ে এলেন কুবি শিক্ষার্থীরা

তথাকথিত ‘আদিবাসী পলিটিক্স’ জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি: ডাকসু নেতা মারুফ

ডাকসুর পদবী ব্যবহার করে পাহাড়ীদের আদিবাসী স্বীকৃতি চাওয়ায় জুমা’র ক্ষোভ

পিএসসি সংস্কার ও সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ছাত্রশিবিরের ১৩ দফা প্রস্তাবনা

রাকসুর জিম সরঞ্জাম সরবরাহ: ‘বিধিবহির্ভূত’ বলল প্রশাসন, আম্মার বললেন ‘ননসেন্স’

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, কমছে আবেদনের যোগ্যতা

সর্বাধিক পঠিত

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

রাবির উন্নয়নে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

ঢাবির ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ায় পাবিপ্রবির দুই কর্মচারীকে মারধর ছাত্রদলের

শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় সিনেট অধিবেশন প্রত্যাখ্যান চাকসুর

রুয়েটে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ,ভাঙচুর

‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ছবি-ভিডিওতে ছাত্রদল, দায় দিচ্ছে শিবিরকে’

নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি না দিলে ট্রেন চলতে দেব না: রাকসু এজিএস

জাহাঙ্গীরনগরের নিখোঁজ শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’