ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ায় পাবিপ্রবির দুই কর্মচারীকে মারধর ছাত্রদলের

Post Image

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। 

মারধরের শিকার কর্মচারীরা হলেন শারীরিক শিক্ষা দপ্তরের আশরাফ উদ্দিন অপু এবং মেডিকেল সেন্টারের কম্পাউন্ডার সৈকত হোসাইন। অভিযুক্ত ছাত্রদল নেতা-কর্মীরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মো. ওলিউল্লাহ, নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের নয়ন খান, ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের হৃদয় খান, স্বপ্নীল পোদ্দার, রসায়ন বিভাগের রনি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)  বিভাগের রঙ্গণসহ আরো কয়েকজন। 

এর মধ্যে নয়ন খান, স্বপ্নীল পোদ্দার, হৃদয় খান, রঙ্গন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের অনুসারী, মো. ওলিউল্লাহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত। 

আজ রোববার (৩ মে) এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ওলিউল্লাহর নেতৃত্বে একদল নেতা-কর্মী প্রথমে মেডিকেল সেন্টারের কম্পাউন্ডার সৈকত ও পরবর্তীতে শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা আশরাফ উদ্দিন অপুকে ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তারা ঐ দুই কর্মচারীকে চড়-থাপ্পড় এবং শারীরিকভাবে হেনস্তা করেন। এরপর এদের দুইজনকে নিয়ে মেডিকেল সেন্টারে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তার সামনে আগামীদিনে ফেসবুকে সরকারের বিরুদ্ধে কোন পোস্ট দিবেনা এবং ঘটনা এখানেই শেষ বলে মুচলেকা নেওয়া হয়।  

মেডিকেল সেন্টার কর্মচারী সৈকত হোসাইন বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা হঠ্যাৎ করে আমার অফিসে এসেই আমাকে বলেন যে, এই ফেসবুক পোস্ট আপনার কিনা। আমি হ্যাঁ, বলার সাথে সাথেই আমাকে মারধর শুরু করে। ওই ফেসবুক পোস্ট আমি ২০২৪ সালের ৫ আগস্টের আগে দিয়েছিলাম। পরে এই পোস্ট ডিলেটও করে দিয়েছিলাম। কিন্তু ছাত্রদলের নেতা-কর্মীরা এই পোস্ট নিয়েই আমাকে মারধর করলো।’

মারধরের শিকার আরেক কর্মচারী আশরাফ উদ্দিন অপু বলেন, ‘আমি ট্রেজারার স্যারের অফিস থেকে বের হয়ে ব্যাংকের দিকে যাচ্ছিলাম। তৃতীয় তলার সিঁড়ির পাশে পৌঁছালে পেছন থেকে কয়েকজন আমাকে ঘিরে ধরে। তারা একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট দেখিয়ে জানতে চায় সেটি আমার কিনা। আমি স্বীকার করলে তারা বলে—সরকারি চাকরিজীবী হয়ে কেন সরকারের সমালোচনা করেছি। এরপর তারা আমাকে কিল-ঘুষি মারতে থাকে। পরে অন্য কর্মকর্তারা এগিয়ে এলে তারা চলে যায়।’

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা ওলিউল্লাহ বলেন, ‘পোস্ট দেওয়ার বিষয়টি নিয়ে কিছু শিক্ষার্থী সেখানে গিয়েছিল। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোজাহিদ হোসেন বলেন, ‘কর্মচারীদের মারার বিষয়ে আমি কিছুই অবগত নই। আমি এবিষয়ে কিছুই জানিনা। তুমি যেহেতু বললা আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখতেছি।

সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি মীমাংসা করা হয়ে গেছে। ঐ দুইজন কর্মকর্তা তাদের ভুল বুঝতে পেরেছে ও মাফ চেয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, ‘দপ্তর প্রধানদের সঙ্গে কথা হয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঢাবিতে ফিলিস্তিনি ছাত্রীদের এক কোটি টাকার টিউশন ফি মওকুফ

চীন সফরে ডাকসুর ১৫ নেতা, নেতৃত্বে সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯৯ শতাংশ সমস্যার কারণ হচ্ছে শিক্ষকরা: ড. রুশাদ ফরিদী

‘গুপ্ত গুপ্ত’ ব্যঙ্গ করে প্রচারণা শিবিরের, নবীন শিক্ষার্থীদের সেলফি তোলার হিড়িক

ঢাবিতে ছাত্রশিবিরের দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান

ডাকসু-স্কিল জবসের আয়োজনে ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট-২০২৬

দায়িত্ব নিলেন ইবির নবনিযুক্ত উপাচার্য ড. মতিনুর রহমান

চীন যাচ্ছে ডাকসুর ১৫ নেতা

সর্বাধিক পঠিত

সংবর্ধনা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীরা

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি

নির্বাচন উপলক্ষে ঢাবিতে অনলাইন ক্লাস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাবিতে ভাষা পদযাত্রা

নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি

চাকসুতে শিবির প্যানেলকে জরিমানার তথ্যটি সঠিক নয়: নির্বাচন কমিশনার

৯ দিনের শীতকালীন ছুটি পাচ্ছে জাবি শিক্ষার্থীরা

শাকসু নির্বাচন: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯৯ শতাংশ সমস্যার কারণ হচ্ছে শিক্ষকরা: ড. রুশাদ ফরিদী

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়