‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

Post Image

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি ও বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন ভেঙে আখাউড়ার ‘বরিশল’ ইউনিয়নের সঙ্গে যুক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া।

প্রস্তাবিত এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে বিশাল পদযাত্রা করেন চার ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিক্ষুব্ধ জনতার একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান এবং বিষয়টি গোপন রাখার অভিযোগ তুলে জেলা প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ চার ইউনিয়নের প্রতিনিধিরা জেলা প্রশাসক মোং আবু সাঈদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রস্তাবটি সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর, বাসুদেব এবং বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন ভেঙে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা গ্রহণ করেছেন জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া। তার এই পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ নতুন উপজেলা গঠনের বিষয়ে পরিদর্শনের জন্য একটি দাপ্তরিকপত্র পাঠিয়েছে। আর জেলা প্রশাসন বিষয়টি গোপন রেখেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বক্তারা আরো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি সদর ও বিজয়নগর উপজেলা ভেঙে নতুন উপজেলা করার সিদ্ধান্ত থেকে সরে আসা না হয়, তবে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়কপথ অবরোধসহ আরও কঠোর আন্দোলনের মাধ্যমে পুরো জেলাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তারা বর্তমানের মতো ভবিষ্যতেও সদর উপজেলার সঙ্গেই থাকতে নিজেদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে শতাধিক যানবাহন ভাঙচুর, পুলিশের ভ্যানে আগুন

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপর পরে মানববন্ধন

‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পোশাক শ্রমিক নেতারা

টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ

জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

গার্মেন্টস শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুরে পাঁচটি মামলা, আটক ২৯

সর্বাধিক পঠিত

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল

দেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ

কেন ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি শায়খ আহমাদুল্লাহ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মেলেনি

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা

সংসদে পাস হওয়া আইনটি স্পষ্টতই শরিয়াহবিরোধী: মুফতি শামসুদ্দোহা

বাংলাদেশে আসছে পেপ্যাল, জানালেন প্রধানমন্ত্রী