ডিসি মাসুদ-কে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ

Post Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে। মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য। তার বাড়ি বগুড়া জেলায়।

পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা এই কর্মকর্তা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন।

প্রজ্ঞাপনে ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে। মাসুদ আলম ছাড়াও ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে, সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনের পুলিশ সুপার, রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরায়, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশ সুপার, আরএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনের পুলিশ সুপার, ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি এবং সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীর সহায়তা চাইলেন ড. ইউনূস

জাতীয় ঐক্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সাথে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক আজ

• প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার: পররাষ্ট্র মন্ত্রণালয়

হঠাৎ কূটনীতি চাঙ্গা করে ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান

সীমান্ত দিয়ে শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোলে সতর্ক বিজিবি

সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’

গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বাধিক পঠিত

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল

আমি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি বাংলাদেশি

পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসি মাসুদ-কে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

পুলিশের ৫৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে