• প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার: পররাষ্ট্র মন্ত্রণালয়

Post Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে দায়ী করেছেন বলে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করে দিয়েছে বাংলাদেশ।

ঢাকা জানিয়েছে, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি।

ওই প্রতিবেদনগুলোর সত্যতা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভারতীয় ওই গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।

মুখপাত্র বলেন, ‘এই (ভারতীয়) গণমাধ্যমগুলো বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করেছে, কারণ তিনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) কোনো দেশের নাম উল্লেখ করেননি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বিভিন্ন মহাদেশে বেপরোয়া তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তারা যে ভয়াবহ সহিংসতা চালিয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে।’

মুখপাত্র অভিযোগ করেন, এই সহিংসতা বেশ কয়েকটি দেশে নিরাপত্তা সংকট তৈরি করছে, বিদেশে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে এবং প্রবাসী বাংলাদেশিদের সুনাম নষ্ট করছে।

এই সহিংসতা ছড়িয়ে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীর সহায়তা চাইলেন ড. ইউনূস

জাতীয় ঐক্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সাথে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক আজ

• প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার: পররাষ্ট্র মন্ত্রণালয়

হঠাৎ কূটনীতি চাঙ্গা করে ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান

সীমান্ত দিয়ে শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোলে সতর্ক বিজিবি

সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’

গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বাধিক পঠিত

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল

আমি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি বাংলাদেশি

পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

ডিসি মাসুদ-কে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ

পুলিশের ৫৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে