চলতি বছরে ৬ হাজার চালক নিয়োগ

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল দুবাই

Post Image


চলতি বছর বাংলাদেশ থেকে ছয় হাজার চালক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে কোম্পানিটির প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।

কোম্পানিটির প্রতিনিধিরা জানান, ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে কর্মরত। এর মধ্যে প্রায় ৮ হাজার বাংলাদেশি রয়েছে। দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশিরা পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়।

তারা জানায়, আজ সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য বাংলাদেশি চালকদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। এ দফায় তারা দেড় হাজার চালক নিতে আগ্রহী। আর এ বছর তারা ৬ হাজার চালক নেবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আগামী দিনগুলোতেও কর্মী নিয়োগে এ ধারা অব্যাহত থাকবে। পুরো প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে প্রতিষ্ঠানটিকে অনুরোধ করেন তিনি।

একই সঙ্গে চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ‘ডাক্তার ও নার্সদের মতো হোয়াইট কলার’ বা পেশাজীবী কর্মী নিয়োগের জন্যও তিনি প্রতিনিধিদলকে আহ্বান জানান। প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বাংলাদেশ থেকে একজন চালকের দুবাই যেতে বর্তমানে অনেক টাকা খরচ হয়। অত্যন্ত দরিদ্র ও খেটে খাওয়া মানুষ তারা। অনেক কষ্ট করে বা ঋণ নিয়ে তারা অর্থের সংস্থান করেন। আর্থিক সামর্থ্যরে কথা বিবেচনা করে খরচ কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল মহানগর বিএনপি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল

শাহজালাল মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির,, ‘সরকার কিছু জানে না’ বললেন প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড চালুই হয়নি, আগেই ৫০০ টাকা!

সর্বাধিক পঠিত

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টা তাঁর আগের পেশায় ফিরে যাবেন: আলী রীয়াজ

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

স্থানীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করতে চায় ইসি

অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট

ড্রোন নির্মাণে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিমান বাহিনীর চুক্তি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

নির্বাচন কাভার করতে ঢাকায় ৪০ পাকিস্তানি সাংবাদিক