বিএনপি-জামায়াত আমলে লাফিয়ে বাড়ে আলিয়া মাদ্রাসা, কমেছে আওয়ামী লীগের ১৭ বছরে

Post Image

২০০১-২০০৬ বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছরে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ে আলিয়া মাদ্রাসার সংখ্যা। এই মেয়াদে দেশে নতুন করে যুক্ত হয় ১ হাজার ৫৪১টি ইবতেদায়ি-উত্তর অর্থাৎ দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসা। তবে আওয়ামী লীগের টানা দেড় দশকেরও বেশি সময়ের শাসনামলে দেখা গেছে ঠিক বিপরীত চিত্র। এই দীর্ঘ সময়ে নতুন প্রতিষ্ঠান বাড়ার বদলে বাৎসরিক হ্রাস ও ওঠানামার মধ্য দিয়ে মোট ১৭৯টি মাদ্রাসা কমেছে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ ‘বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৫’ প্রতিবেদন বিশ্লেষণ করে এমন চিত্র উঠে এসেছে।

ব্যানবেইসের পরিসংখ্যান বলছে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে (২০০২-২০০৬) দেশে মোট মাদ্রাসার সংখ্যায় ধারাবাহিক ও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে। ২০০২ সালে যেখানে মোট মাদ্রাসা ছিল ৭ হাজার ৮২০টি, ২০০৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৪১০টিতে। ওই এক বছরেই মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি হয় ৫৯০টি।

এই বৃদ্ধির ধারা বজায় রেখে ২০০৪ সালে ৮ হাজার ৮১৯টি (বৃদ্ধি ৪০৯টি), ২০০৫ সালে ৯ হাজার ২১৪টি (বৃদ্ধি ৩৯৫টি) এবং ২০০৬ সালে তা ৯ হাজার ৩৬১টিতে (বৃদ্ধি ১৪৭টি) পৌঁছে। ওই ৫ বছরে দেশে মোট ১ হাজার ৫৪১টি নতুন মাদ্রাসা যুক্ত হয়, যা প্রায় ১৯.৭ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

অন্যদিকে, ২০০৯ সালে আওয়ামী লীগ দায়িত্ব নেওয়ার সময় মোট মাদ্রাসা ছিল ৯ হাজার ৪৭৫টি। বিএনপি-জামায়াত সরকারের মেয়াদ শেষের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২৩টি মাদ্রাসা বৃদ্ধি পায়। তবে পরবর্তী বছরগুলোতে নতুন মাদ্রাসা প্রতিষ্ঠার বদলে মোট সংখ্যায় ধারাবাহিক হ্রাস ও ওঠানামা দেখা যায়। ২০১০ সালে এই সংখ্যা কমে ৯ হাজার ৩৬১টিতে (১১৪টি হ্রাস) এবং ২০১১ সালে ৯ হাজার ৩৩০টিতে নেমে আসে। ২০১২ সালে সামান্য বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৪৪১টি হলেও পরের বছরগুলোতে তা আবার কমতে থাকে—২০১৩ সালে ৯ হাজার ৩৩৬টি, ২০১৫ সালে ৯ হাজার ৩১৯টি, ২০১৭ সালে ৯ হাজার ৩০৩টি, এবং ২০১৯ সালে ৯ হাজার ২৭৮টিতে দাঁড়ায়।

২০২০ সালে কিছুটা বেড়ে ৯ হাজার ৩০৫টি হলেও ২০২১ সাল থেকে টানা তিন বছর আবারও হ্রাস পায় প্রাথমিকোত্তর মাদ্রাসার সংখ্যা—২০২১ সালে ৯ হাজার ২৯১টি (১৪টি হ্রাস), ২০২২ সালে ৯ হাজার ২৬৮টি (২৩টি হ্রাস) এবং ২০২৩ সালে ৯ হাজার ২৫৯টিতে (৯টি হ্রাস) নামে।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও ধীরে ধীরে বাড়তে শুরু করে এর সংখ্যা। এর মধ্যে ২০২৪ সালে ১০টি বেড়ে ৯ হাজার ২৬৯ এবং ২০২৫ সালে আরও ২৭টি বেড়ে ৯ হাজার ২৯৬টিতে পৌঁছেছে। অর্থাৎ, ২০০৯ সালের ৯ হাজার ৪৭৫টি থেকে কমে ২০২৫ সালে এসে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৯৬টিতে, যা এই দীর্ঘ সময়ে মোট ১৭৯টি মাদ্রাসা হ্রাসের চিত্র নির্দেশ করে। এর মধ্যে আওয়ামী লীগের পতনের আগে এই সংখ্যা ছিল ৯ হাজার ২৫৯টি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দিল্লি সফরে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে একা চলাচল না করার নির্দেশ ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রিমান্ডে

টেকসই নগরায়ণে নির্মাণ খাতে ‘হলো ব্লক’ ব্যবহারে জোর

বিএনপি-জামায়াত আমলে লাফিয়ে বাড়ে আলিয়া মাদ্রাসা, কমেছে আওয়ামী লীগের ১৭ বছরে

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে, আইসিইউতে ৪

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

সর্বাধিক পঠিত

হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

এমপি নাছির উদ্দিনের গলায় দা ঠেকিয়ে সম্পত্তির দলিল রেজিস্ট্রির অভিযোগ

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে

চীন থেকে ৪ নতুন জাহাজ কিনছে বাংলাদেশ

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াভহ আগুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো ১৩ বার

দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী