সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে, আইসিইউতে ৪

Post Image

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এই হামলার ঘটনায় আরও ৪ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আহতদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ রাখতে বাংলাদেশ দূতাবাসকে বলা হয়েছে। এ সময় দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপদে থাকার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, রিয়াদের বিমানবন্দরের পাশাপাশি সৌদির অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বুঝে বিমান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটি অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দিল্লি সফরে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে একা চলাচল না করার নির্দেশ ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রিমান্ডে

টেকসই নগরায়ণে নির্মাণ খাতে ‘হলো ব্লক’ ব্যবহারে জোর

বিএনপি-জামায়াত আমলে লাফিয়ে বাড়ে আলিয়া মাদ্রাসা, কমেছে আওয়ামী লীগের ১৭ বছরে

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে, আইসিইউতে ৪

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

সর্বাধিক পঠিত

হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

এমপি নাছির উদ্দিনের গলায় দা ঠেকিয়ে সম্পত্তির দলিল রেজিস্ট্রির অভিযোগ

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে

চীন থেকে ৪ নতুন জাহাজ কিনছে বাংলাদেশ

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াভহ আগুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো ১৩ বার

দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী