‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

Post Image

জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি রক্ষার্থে নির্ভীক জুলাই মনুমেন্ট নির্মাণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নেতাদের শোকজ করেছে বলে অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

একটি টিভিতে সাক্ষাৎকারে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ তথ্য জানান।

সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই জুলাই অভ্যুত্থানের সূচনা হয়েছিল। অথচ ক্যাম্পাসে শহীদদের স্মরণে কোনো স্থায়ী মনুমেন্ট নির্মাণে প্রশাসন দৃশ্যমান অগ্রগতি দেখায়নি। তিনি বলেন, ‘আমরা ৫০টিরও বেশি শহীদ পরিবারকে সাথে নিয়ে জুলাইয়ের বীর শহীদদের স্মরণে ‘নির্ভীক জুলাই’ মনুমেন্ট তৈরি করেছি। এছাড়া ক্যাম্পাসে বিগত দিনের নিপীড়ন ও গণরুম-গেস্টরুম কালচারের স্মৃতিচিহ্ন হিসেবে আর্তনাদ চত্বর নির্মাণ করেছি। অথচ এই কাজের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে এবং ব্যাখ্যা তলব করেছে।’

ডাকসু ভিপি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই নির্বাচিত ছাত্র সংসদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে আসছে। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারে দুই কোটি টাকার ফান্ড এনে দেওয়া হলেও সাড়ে সাত মাস ধরে তা ব্যাংকে ফেলে রাখা হয়েছে। এছাড়া ছাত্রীদের জন্য প্রস্তুতকৃত আধুনিক জিমনেশিয়ামের উদ্বোধন এবং দূরপাল্লার বাস চালুর অনুমোদনও দীর্ঘসূত্রতায় আটকে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অসহযোগিতাপূর্ণ মনোভাব সত্ত্বেও এক বছরের মেয়াদে শিক্ষার্থীদের অধিকার আদায়, আবাসন সংকটের দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে ডাকসু সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ.লীগের পদধারী নেতা এখন মুক্তিযোদ্ধা দলের বিভাগীয় প্রধান!

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যারা চুরি করে, তাদেরকেই চোর ধরার দায়িত্ব দেওয়া হচ্ছে— যুব উন্নয়নের তদন্ত কমিটি ইস্যুতে হাসনাত

এ দেশে যারা ক্ষমতায় থাকে, আইন তাদের পক্ষে: সেলিম উদ্দিন

‘তিন লাখ মানুষকে ৫ মিনিট আগে জানানো হলো, পরীক্ষা ক্যান্সেল—কী নির্মম রসিকতা!’

প্রশ্নফাঁসের অভিযোগে বি’ক্ষোভ চাকরিপ্রার্থীদের, ৪ দফা দাবি

‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না?’—আসিফ মাহমুদের প্রশ্ন

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

সর্বাধিক পঠিত

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে : জেলা জামায়াতের আমির

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন

‘সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি’

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয়

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করবে সরকার

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত

দেওবন্দের আলেমরা মওদুদীর সঙ্গে মিলে আন্দোলন করেছেন: মামুনুল হক