এ দেশে যারা ক্ষমতায় থাকে, আইন তাদের পক্ষে: সেলিম উদ্দিন

Post Image

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কড়াইল এলাকার জনসাধারণের মধ্যে তিন হাজার মশারি বিতরণ করেছে জামায়াতে ইসলামী। বনানী মডেল হাই স্কুল মাঠে গুলশান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব মশারি বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

এ সময় তিনি বলেন, এই দেশে মানুষ আজকে বড় অসহায়। এই দেশে যাদের ক্ষমতা আছে, আইন তাদের পক্ষে। আজকে আপনার কাছে চাঁদা চাইবে, না দিলে আপনাকে মারধর করা হবে, লোহার রড দিয়ে মারধর করে আপনাকে মেরে ফেলবে, অফিস ভাঙচুর করবে। এই শোষক গোষ্ঠী ক্ষমতায় বসে জনগণকে শোষণ করছে। তাই, আপনাদের এমন মানুষের হাতে নেতৃত্ব দিতে হবে, যারা আপনাদের সমস্যা বুঝবে ও তা সমাধান করবে।

চিকিৎসাব্যবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের দেশে সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা পায় না। আপনি যদি আজ হাসপাতালগুলোতে যান, তাহলে ঠিকভাবে সেবা পাবেন না। কিন্তু আমরা যদি উন্নত দেশগুলোর চিকিৎসাব্যবস্থার দিকে তাকাই, তাহলে দেখা যায়, কত সুন্দর ব্যবস্থা। আগামী দিনে জনগণ আর চাঁদাবাজ, দুর্নীতিবাজদের সমর্থন করবে না, ইনশাআল্লাহ।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিষয়ে তিনি বলেন, পানি যেখানে জমে থাকে, সেখানে পানি জমে থাকতে দেওয়া যাবে না। এসব পানিতেই এডিস মশা জন্মায়। সুতরাং, আমাদের আশপাশে পানি ও ময়লা যেন জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। আমাদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যদি ডেঙ্গু হয়, তাহলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নিতে হবে।

জামায়াতে ইসলামী এ দেশের জনগণের কল্যাণে, বিশেষ করে সাধারণ মানুষের কল্যাণে যে কাজগুলো করছে, ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী যদি সিটি করপোরেশন ও সরকারে ক্ষমতায় আসতে পারে, তাহলে আজকে যে ব্যথা, কষ্ট ও সমাজে যে বৈষম্য এবং অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে, তা দূর করা হবে। তা আর থাকবে না। একবার সৎ, যোগ্য ও আল্লাহভীরু মানুষকে সিটি ও রাষ্ট্রের দায়িত্বে বসান, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ।

গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত। এ ছাড়া স্থানীয় নেতা ও কাউন্সিলর প্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। ডা. এসএম খালিদুজ্জামানের সৌজন্যে মশারি বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ.লীগের পদধারী নেতা এখন মুক্তিযোদ্ধা দলের বিভাগীয় প্রধান!

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যারা চুরি করে, তাদেরকেই চোর ধরার দায়িত্ব দেওয়া হচ্ছে— যুব উন্নয়নের তদন্ত কমিটি ইস্যুতে হাসনাত

এ দেশে যারা ক্ষমতায় থাকে, আইন তাদের পক্ষে: সেলিম উদ্দিন

‘তিন লাখ মানুষকে ৫ মিনিট আগে জানানো হলো, পরীক্ষা ক্যান্সেল—কী নির্মম রসিকতা!’

প্রশ্নফাঁসের অভিযোগে বি’ক্ষোভ চাকরিপ্রার্থীদের, ৪ দফা দাবি

‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না?’—আসিফ মাহমুদের প্রশ্ন

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

সর্বাধিক পঠিত

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে : জেলা জামায়াতের আমির

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন

‘সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি’

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয়

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করবে সরকার

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত

দেওবন্দের আলেমরা মওদুদীর সঙ্গে মিলে আন্দোলন করেছেন: মামুনুল হক