প্রশ্নফাঁসের অভিযোগে বি’ক্ষোভ চাকরিপ্রার্থীদের, ৪ দফা দাবি

Post Image

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।

শনিবার (১০ অক্টোবর) পরীক্ষা স্থগিতের কয়েক ঘণ্টা পর রাস্তায় নামেন পরীক্ষায় অংশ নিতে না পারা চাকরিপ্রার্থীরা। এ সময় তাঁরা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি দফায় দফায় সড়ক অবরোধ করেন।

এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দিলেও পরীক্ষার্থীরা আবারও সড়কে অবস্থান নেন।

পরীক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা, দুই দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা এবং পরীক্ষা কেন্দ্রে জালিয়াতি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়াসহ চার দফা দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের সুযোগ থাকলেও পরীক্ষা কেন্দ্রে সেগুলো শনাক্ত করার জন্য স্ক্যানারের ব্যবস্থা নেই।

শনিবার বেলা ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে (১১তম গ্রেড) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নিতেন প্রায় তিন লাখের কাছাকাছি চাকরিপ্রার্থী। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

তবে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে। পরীক্ষা দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা চাকরিপ্রার্থীরা এতে ক্ষোভ প্রকাশ করেন। সকাল থেকেই তাদের অনেকে ঢাকার বিভিন্ন অংশসহ শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

শুধু শাহবাগ নয়, রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনেও চাকরিপ্রার্থীরা অবস্থান নেন। ফলে পরীক্ষা স্থগিতের ঘটনায় রাজধানীর একাধিক স্থানে চাকরিপ্রার্থীদের প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

পরীক্ষা স্থগিতের বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মাজহারুল হক জানান, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঘোষণা করা হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যারা চুরি করে, তাদেরকেই চোর ধরার দায়িত্ব দেওয়া হচ্ছে— যুব উন্নয়নের তদন্ত কমিটি ইস্যুতে হাসনাত

এ দেশে যারা ক্ষমতায় থাকে, আইন তাদের পক্ষে: সেলিম উদ্দিন

‘তিন লাখ মানুষকে ৫ মিনিট আগে জানানো হলো, পরীক্ষা ক্যান্সেল—কী নির্মম রসিকতা!’

প্রশ্নফাঁসের অভিযোগে বি’ক্ষোভ চাকরিপ্রার্থীদের, ৪ দফা দাবি

‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না?’—আসিফ মাহমুদের প্রশ্ন

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

সর্বাধিক পঠিত

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে : জেলা জামায়াতের আমির

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন

‘সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি’

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করবে সরকার

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয়

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : ডা. শফিকুর রহমান

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত