‘তিন লাখ মানুষকে ৫ মিনিট আগে জানানো হলো, পরীক্ষা ক্যান্সেল—কী নির্মম রসিকতা!’

Post Image

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পরীক্ষা শুরুর মাত্র পাঁচ মিনিট আগে বাতিলের ঘোষণা দেওয়ায় প্রায় তিন লাখ চাকরিপ্রার্থীকে ভোগান্তিতে পড়তে হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় তিন লাখ বেকার চাকরিপ্রার্থী এ পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন। কেউ টিউশনির টাকা জমিয়ে, আবার কেউ ধারদেনা করে চাকরির আশায় ঢাকায় আসেন।

তিনি অভিযোগ করেন, গত রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়ছিল। অথচ প্রায় তিন লাখ পরীক্ষার্থী যখন ১০০টি কেন্দ্রে প্রবেশ করেন, তখন পরীক্ষা শুরুর মাত্র পাঁচ মিনিট আগে প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়ার কথা জানিয়ে পরীক্ষা বাতিল করা হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘তিন লাখ মানুষকে ৫ মিনিট আগে জানানো হলো, পরীক্ষা ক্যান্সেল—কী নির্মম রসিকতা!’

তিনি প্রশ্ন তোলেন, এত বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীর আর্থিক ক্ষতি ও ভোগান্তির দায় কে নেবে? নতুন করে পরীক্ষা আয়োজন করতে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে উল্লেখ করে তিনি বলেন, এই অর্থ জনগণের। এ জন্য সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দীর্ঘদিন নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ কার্যক্রম না থাকার পর একটি পরীক্ষা আয়োজন করা হলেও সেখানে প্রশ্নপত্র ফাঁসের চক্র সক্রিয় হয়ে উঠছে। পরীক্ষার্থীদের আবারও ধারদেনা করে ঢাকায় এসে পরীক্ষা দিতে হবে, যা তাঁদের হতাশা ও অনিশ্চয়তা বাড়াবে।

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত আমলা, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করার দাবি জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তার এবং দ্রুত বিচার শেষে শাস্তি কার্যকরের আহ্বান জানান।

এনসিপির এই নেতা বলেন, প্রশ্নপত্র ফাঁসের চক্র নির্মূলে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মন্ত্রীকে দায়বদ্ধতার জায়গা থেকে পদত্যাগ করতে হবে। তবে মন্ত্রী নিজেই চক্রের প্রধান হলে সেটি নির্মূলের পরিবর্তে আরও বিস্তৃত হবে বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যারা চুরি করে, তাদেরকেই চোর ধরার দায়িত্ব দেওয়া হচ্ছে— যুব উন্নয়নের তদন্ত কমিটি ইস্যুতে হাসনাত

এ দেশে যারা ক্ষমতায় থাকে, আইন তাদের পক্ষে: সেলিম উদ্দিন

‘তিন লাখ মানুষকে ৫ মিনিট আগে জানানো হলো, পরীক্ষা ক্যান্সেল—কী নির্মম রসিকতা!’

প্রশ্নফাঁসের অভিযোগে বি’ক্ষোভ চাকরিপ্রার্থীদের, ৪ দফা দাবি

‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না?’—আসিফ মাহমুদের প্রশ্ন

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

সর্বাধিক পঠিত

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে : জেলা জামায়াতের আমির

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন

‘সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি’

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করবে সরকার

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয়

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : ডা. শফিকুর রহমান

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত