একযোগে পুলিশের ৮ ঊর্ধ্বতন পরিদর্শকের রদবদল

Post Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ৮ নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের রদবদলের বিষয়টি জানানো হয়েছে।

আদেশে রমনা বিভাগের ধানমন্ডি মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ), যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি এবং রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) বদলি ও পদায়ন করা হয়েছে।এ ছাড়াও একই আদেশে শাহ আলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। সেই সঙ্গে রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে ডিএমপির গোয়েন্দা-তেজগাঁও বিভাগে, ডিএমপির গোয়েন্দা-ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহআলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।এ বিষয়ে ডিএমপি কমিশনারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত বর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলি ও পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

একযোগে পুলিশের ৮ ঊর্ধ্বতন পরিদর্শকের রদবদল

এলপিজি সিন্ডিকেটের কাছে অসহায় সরকার

রোহিঙ্গা ক্যাম্পের দুই পাহাড়ে হবে সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী

বিকালে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনো ছাড় দেয়া হবে না: হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গ সরকারে মন্ত্রীর সমমর্যাদার পদ পেলেন মিঠুন চক্রবর্তী

নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি বাংলাদেশি

সর্বাধিক পঠিত

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

সাত দিনে ‘১৬ দিনের’ তেল বিক্রি, লাগাম টানল সরকার

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

শ্রমজীবী মানুষই উন্নয়ন-অগ্রযাত্রার প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী

হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ