বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা, ১৪৪ ধারা জারি

Post Image

সিলেটের বিশ্বনাথে একই স্থানে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাসেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার একই সময়ে নির্ধারিত এলাকায় বিএনপির দুই পক্ষ গণপদযাত্রা, সভা ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। একই সঙ্গে লাঠিসোঁটা বা বিস্ফোরকদ্রব্য বহন এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির যে কোনো ধরনের গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।


বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারার আদেশ কার্যকর থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সকাল থেকেই মাঠে থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা, ১৪৪ ধারা জারি

বন্ধুত্ব চাইলে গঙ্গা, তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: দিল্লীর উদ্দেশে নাহিদ ইসলাম

ভিসিকে মব করে পদত্যাগ করানোর ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা

শহীদ আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে হ/ত্যা করা হয়েছে

আপসের পরও জামিন পাননি এমপি গাজী নজরুল

‘ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে’

তুরস্কে গেলেন বিরোধীদলীয় নেতা

সর্বাধিক পঠিত

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে : জেলা জামায়াতের আমির

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি