শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

Post Image

বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত গার্মেন্টস শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে আছে। শ্রমিক ভাইবোনদের বলব, আপনারা সতর্ক থাকবেন। আমরা শ্রমিকদের ন্যায্য, অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আছি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতা করে সেখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। রাষ্ট্রীয়ভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়ে আপনাদের দমন করার চেষ্টা করা হবে। এই দুই শক্তির বিরুদ্ধে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে আছে।


শ্রমিকদের দাবির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের এখন সুস্পষ্ট দাবি হচ্ছে, নিহত শ্রমিক তৌফিককে আইএলও (ILO) কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। এ ছাড়া গ্রেপ্তার এবং অন্যায়ভাবে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে শ্রমিক নেতা ও শ্রমিক কর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

‘ইসলামবিদ্বেষের বিরুদ্ধে আবদুল আল-সাইয়েদের এই জয় নতুন রাজনীতির বার্তা’

‘বিএনপি নিজেরাই নিজেদের পতন করবে’

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন অসম্ভব

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে

শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন

সর্বাধিক পঠিত

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া: রাশেদ খাঁন

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে চার কোটি টাকা

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?