মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

Post Image

মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ ও টাকা ছিনতাই এবং মৌলভীবাজার সদর উপজেলায় মহিষ ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ছাত্রদলের ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. রাকিব আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বহিষ্কৃত নেতারা হলেন— কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমাদ উদ্দিন রাজ, কুলাউড়া পৌর শাখার সদস্য সুজন আরিয়ান, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান খান এবং ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে আসীন থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে, গত ১ নভেম্বর কুলাউড়ার কৌলা এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি মিনি ট্রাক থেকে শৌল মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে কুলাউড়ার তিন ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছিল। 

এছাড়া গত ১৯ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় পুলিশ পরিচয়ে মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি ও অন্য আসামিদের গ্রেপ্তার করে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে ছাত্রদল নেতাদের নাম আসায় এবং গ্রেফতারের পর দেশজুড়ে আলোচনা শুরু হলে জেলা ছাত্রদল এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

ফ্যাসিস্ট আমলের কায়দায় শ্রমিক আন্দোলন দমনের চেষ্টা করছে সরকার

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা

সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

‘ইসলামবিদ্বেষের বিরুদ্ধে আবদুল আল-সাইয়েদের এই জয় নতুন রাজনীতির বার্তা’

সর্বাধিক পঠিত

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া: রাশেদ খাঁন

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে