লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

Post Image

দেশের বিভিন্ন জেলা থেকে লটারির মাধ্যমে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বদলি করা হয়েছে ১৮ জন সাব-রেজিস্ট্রারকে। সারাদেশের এ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে তাদের বাছাই করা হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলির এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিতদের দক্ষতা ও কাজের চাপ বিবেচনা করে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পদায়ন করা হবে বলে জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

লটারিতে নির্বাচিত ১৮ জন হলেন- চট্টগ্রামের ফটিকছড়ির সাব-রেজিস্ট্রার রিপন চাকমা, যশোর সদরের সাব-রেজিস্ট্রার আমিনা বেগম, মানিকগঞ্জের ঘিওরের সাব-রেজিস্ট্রার শর্মিলা আহমেদ সম্পা, মুন্সীগঞ্জ সদরের সাব-রেজিস্ট্রার আলী আজগর, টাঙ্গাইলের গোপালপুরের সাব-রেজিস্ট্রার রাজীব মজুমদার, চট্টগ্রামের বাঁশবাড়িয়ার সাব-রেজিস্ট্রার শিংমং থোয়াই এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সাব-রেজিস্ট্রার মনিষা রায়।

এছাড়া কুমিল্লার দাউদকান্দির সাব-রেজিস্ট্রার মোহাম্মদ হানিফ, সাতক্ষীরার শ্যামনগরের সাব-রেজিস্ট্রার নাজনীন জাহান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাব-রেজিস্ট্রার এস এম আবু মুসা, পিরোজপুরের নাজিরপুরের সাব-রেজিস্ট্রার মোহাম্মদ মাসুম, নরসিংদীর মনোহরদীর সাব-রেজিস্ট্রার গোবিন্দ সাহা, কুষ্টিয়া সদরের সাব-রেজিস্ট্রার রাশেদ মল্লিক, চট্টগ্রামের সাতকানিয়ার সাব-রেজিস্ট্রার অমিত মঙ্গল চাকমা এবং চুয়াডাঙ্গা সদরের সাব-রেজিস্ট্রার অজয় কুমার সাহা লটারিতে ঢাকায় বদলির জন্য নির্বাচিত হয়েছেন।

অন্য দুজন হলেন- চাঁদপুরের চিতলমারীর সাব-রেজিস্ট্রার ফরিদা আক্তার, সাতক্ষীরা সদরের সাব-রেজিস্ট্রার অমাইক বাবু এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা।

আইনমন্ত্রী বলেন, ঢাকার জন্য নির্বাচিত ১৮ জনের মধ্যে দক্ষতা ও কাজের চাপ বিবেচনা করে বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পদায়ন করা হবে। ঢাকার সব কার্যালয়ে কাজের চাপ এক নয়। তাই যে কর্মকর্তা যে পরিমাণ কাজের চাপ নিতে পারবেন, সে অনুযায়ী তাকে দায়িত্ব দেওয়া হবে।

সাব-রেজিস্ট্রারদের প্রাইজ পোস্টিংয়ে বদলির উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, পাবলিক পারসেপশনে যেসব জায়গাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব জায়গায় গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই এ প্রক্রিয়া নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী বলেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। এ উদ্যোগ একটি শুরুর প্রক্রিয়া এবং এটি চলমান থাকবে। লটারিতে নির্বাচিতদের সাধারণভাবে সার্ভিস রুল অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে। তবে দায়িত্ব নিয়ে দুর্নীতিতে জড়ালে তাকে রাখা হবে না।

সারাদেশে বর্তমানে ২৩২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত এবং ১৩৯টি পদ খালি রয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, খালি পদগুলোতে পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে।

সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। গত ছয় মাসে এ ধরনের অভিযোগে প্রায় ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার

লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

কুষ্টিয়ায় পাটওয়ারীর ওপর হামলার নেতৃত্বে ছাত্রদলের দুই নেতা

সর্বাধিক পঠিত

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী