রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর হওয়া হামলার দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচার দাবি করেছে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা নিয়ে কাজ করা আর্ন্তজাতিক সংগঠন  কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। মঙ্গলবার (৬ আগস্ট) সিপিজের এশিয়া বিষয়ক ব্যুরোর এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। 

গত ৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাবির একটি আবাসিক হলের সামনে সংবাদ সংগ্রহের সময় চার সাংবাদিকসহ অন্তত ১০ জনের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় দেশীয় অস্ত্র, লাঠি ও বেসবল ব্যাট ব্যবহারের অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

সিপিজে এশিয়া জানায়, হামলার সময় দ্য ডেইলি স্টার, সমকাল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও আগামীর সময়ের ক্যাম্পাস প্রতিনিধিরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় তাদের মারধর করা হয়। আহত চার সাংবাদিককে পরে হাসপাতালে ভর্তি করা হয়।

সংস্থাটি আরও বলছে, হামলার ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরদিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছে।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানিয়েছে সিপিজে এশিয়া। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাংবাদিকদের নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এ সংস্থা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চায় জাতি: শফিকুর রহমান

আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভারতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটির সভাপতি হলেন ছাত্রলীগ কর্মী নয়ন

সরকারের দায়িত্বশীলদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক : ডা. শফিকুর রহমান

সর্বাধিক পঠিত

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিমানে জামায়াতের ৪ এমপিকে হয়রানি, ২ কর্মকর্তা বরখাস্ত

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

জকসুর পর রাকসুতেও অ্যাম্বুলেন্স উপহার দিলেন জামায়াত নেতা খালিদুজ্জামান

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু