বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

Post Image

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে তথ্য সংগ্রহের জন্য সেখানে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তাকর্মীরা ফিরিয়ে দিচ্ছেন। বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশেই সাংবাদিকদের প্রবেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই।’ তিনি সাংবাদিকদের দুই দিন অপেক্ষা করার অনুরোধ করেন।

সকাল থেকে বলাকার ফটকে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের জন্য ভেতরে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাঁদের প্রবেশের অনুমতি নেই বলে জানিয়ে দেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা না করেই তাঁদের ফিরে আসতে হয়।

সাংবাদিকদের প্রবেশে এমন নিষেধাজ্ঞার কারণ অবশ্য জানানো হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ায় এর কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব বলে মনে করেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।

এ বিষয়ে বক্তব্য জানতে বিমানের এমডি কাইজার সোহেল আহমেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। খুদেবার্তা পাঠিয়েও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

কী কারণে সাংবাদিকদের জন্য দুই দিনের এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিমানের পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার

লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

কুষ্টিয়ায় পাটওয়ারীর ওপর হামলার নেতৃত্বে ছাত্রদলের দুই নেতা

সর্বাধিক পঠিত

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী