সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

Post Image

সরকারের সব কাজের অন্ধ বিরোধিতা না করে জনকল্যাণমূলক ও ভালো কাজে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের এ তথ্য জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তৈরি পোশাক শিল্পের প্রধান যোগানদাতা বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে বিরোধী দলীয় নেতা  মতবিনিময় করেছেন। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আয়োজিত এ মতবিনিময় সভায় বিটিএমএ-র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকারসহ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে দেশের প্রতি আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই কারণে অতীতের দলগুলোর মতো কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করার কালচার তারা লালন করেন না বলে আমিরে জামায়াত আশ্বস্ত করেছেন। জাতীয় সংসদে বর্তমান বিরোধী দল যে নীতি অনুসরণ করছে, সে অনুযায়ী সরকারের জনস্বার্থমুখী কাজে সহযোগিতা করা হবে। তবে সব জনস্বার্থবিরোধী কাজে আমরা প্রতিবাদ করব এবং তাদের ভুল আমরা ধরিয়ে দেবো। সরকার যখন জনস্বার্থের বিরুদ্ধে যাবে, তার প্রতিবাদ করা, সমালোচনা করা, প্রয়োজন হলে প্রতিরোধ করা, এ ভূমিকা বিরোধী দল গঠনমূলকভাবে পালন করবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘উভয় পক্ষের মধ্যে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। উনারা উনাদের কথাগুলো বলেছেন এবং আমির জামায়াত আশ্বস্ত করেছেন যে, আপনারা ইনশাআল্লাহ পারবেন। যেহেতু আপনাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে এবং আপনাদের নিজেদের ব্যবসা ও পেশার প্রতি সিনসিয়ারিটি আছে, আন্তরিকতা রয়েছে। আপনাদের পাশে আমরা থাকব এবং জাতীয় সংসদে আমরা আমাদের ভূমিকা পালন করব।’

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নির্বাহী পরিষদের সদস্য  মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার

লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

কুষ্টিয়ায় পাটওয়ারীর ওপর হামলার নেতৃত্বে ছাত্রদলের দুই নেতা

সর্বাধিক পঠিত

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী