বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

Post Image

জাতি গঠনে শিক্ষকদের অনন্য অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিচ্ছে সরকার। এ উপলক্ষে নির্বাচিত প্রত্যেক শিক্ষককে নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ইউনেস্কো ঘোষিত এবারের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। দিবসটির মূল লক্ষ্য হলো শিক্ষা ও সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদানকে স্মরণ করা এবং যথাযথ মূল্যায়নের মাধ্যমে শিক্ষকতা পেশার মর্যাদা সুদৃঢ় করা।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০১ জন শিক্ষক এ রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন (সাধারণ শিক্ষায় ৮ ও মাদ্রাসায় ২ জন), মাধ্যমিক পর্যায়ে ২০ জন (সাধারণ মাধ্যমিকে ১০, কারিগরিতে ৫ ও মাদ্রাসায় ৫ জন), কলেজ পর্যায়ে ২৫ জন (সাধারণ শিক্ষায় ১৫, কারিগরিতে ৫ ও মাদ্রাসায় ৫ জন) এবং সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন (সরকারি বিশ্ববিদ্যালয়ে ১৮ ও বেসরকারিতে ২ জন) শিক্ষক রয়েছেন।

এছাড়া চিকিৎসা শিক্ষায় ১০ জন (মেডিকেল কলেজে ৫ ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫ জন), কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় নির্বাচিত আরও ৬ জন শিক্ষক এ তালিকায় স্থান পেয়েছেন।

গুণী শিক্ষক নির্বাচনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পৃথক সার্চ কমিটি গঠন করেছিল। প্রতিটি ক্যাটাগরিতে সুপারিশকৃত প্যানেল থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা অনুমোদন করে।

দিবসটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনের কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি রাজধানীসহ সারা দেশের জেলা-উপজেলা এবং প্রতিটি স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচির মাধ্যমে একযোগে উদযাপিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

বিএনপি-জামায়াত দ্বন্দ্ব , রাজনীতিতে নতুন উদ্বেগ

বিবাহ রেজিস্ট্রেশনের তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে: আইনমন্ত্রী

সর্বাধিক পঠিত

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জামায়াত আমির

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

গুজবে কান দিয়ে তেলের পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb