বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

Post Image

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ‘মডেল বাজেট প্রস্তাবনা’ জাতির সামনে উপস্থাপনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। 

শনিবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে একটি মডেল বাজেট প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করবে। তারই অংশ হিসেবে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনকে সামনে রেখে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মতামত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, শিক্ষা একটি দেশের জাতীয় বাজেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। এ খাতের বাজেট ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, অর্থবহ পরিবর্তনের জন্য কী ধরনের পলিসি নেয়া দরকার, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণসহ সামগ্রিক বিষয়ে শিক্ষা-সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণের মতামত জানা প্রয়োজন বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে। 

তিনি জানান, এ প্রেক্ষিতে আগামী ১৯ মে বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক এক প্রাক বাজেট সংলাপ আয়োজন করা হয়েছে। সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং শিক্ষাখাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী