সোয়া লাখ টাকায় গরু কিনে ভোজের আয়োজন জবি শিক্ষার্থীদের

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পশু জবাই নিয়ে প্রশাসনের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিতর্ক ও বিক্ষোভের পর ঘোষিত আগামী শুক্রবারের গরুভোজ কর্মসূচির জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কেনা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গরু কেনার বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

এরপর জকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা ‘জবিয়ানদের গরু ভোজ কর্মসূচি’ আয়োজনের ঘোষণা দেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি আয়োজনের কথা জানিয়ে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ৭০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়। একই সঙ্গে নিবন্ধনের জন্য একটি গুগল ফর্মের লিংকও প্রকাশ করা হয়।

পরে বুধবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে জকসুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রশাসনের বিজ্ঞপ্তি প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে জকসুর নেতারা বিজ্ঞপ্তি প্রত্যাহার, নৈশভোজের ঘটনাকে সাম্প্রদায়িক উসকানিতে রূপ দেওয়ার অভিযোগ তদন্ত, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংস অন্তর্ভুক্ত করা এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করাসহ চার দফা দাবি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রক্টরের দায়িত্বে নিয়োজিত অধ্যাপক ড. মো. আজম খান এর আগে জানিয়েছিলেন, প্রশাসনের অনুমতি নিয়ে মার্জিত ও সুশৃঙ্খলভাবে গরুভোজ কর্মসূচি আয়োজন করা হলে তাদের কোনো আপত্তি থাকবে না।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চবিতে শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার স্থাপন করছেন চাকসু সদস্য সালমান

সোয়া লাখ টাকায় গরু কিনে ভোজের আয়োজন জবি শিক্ষার্থীদের

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেড় হাজার শিক্ষার্থী নিয়ে তিতুমীর কলেজে শিবিরের নবীনবরণ অনুষ্ঠিত

ডাকসুর উদ্যোগে চুরি হওয়া ফোন ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কনফ্লিক্ট তৈরির উদ্দেশ্যে নোটিশ দিয়েছেন তিতুমীর অধ্যক্ষ

রাবিতে ছাত্রদল সভাপতির নিঃশর্ত ক্ষমা দাবি সাংবাদিকদের, কর্মসূচি বয়কট

চাকসুর উদ্যোগে ইনোভেশন ফেয়ার, উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নিল ৩৬টি দল

পশু জবাই নিয়ে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তির বিষয়ে দুঃখ প্রকাশ জবি প্রশাসনের

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

‘বিএনপির শিক্ষা সম্পাদকের দায়িত্বের পাশাপাশি ঢাবিতে পার্টটাইম হিসেবে ক্ষেপ মারেন ভিসি’

‎চবিতে চাকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিবৃতি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

ঢাবিতে ফিলিস্তিনি ছাত্রীদের এক কোটি টাকার টিউশন ফি মওকুফ

‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন খান

জবির একমাত্র ছাত্রী হলে উচ্চ ক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার হস্তান্তর

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, আহত ১৫

প্রবিপ্রবি ফিশারিজ টেকনোলজি বিভাগের গবেষণাগার উদ্বোধন