তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের সাক্ষাৎ

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের নেতাদের সঙ্গে তুরস্কের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। আজ শনিবার দুপুর তুরস্কের প্রতিনিধি দলের সদস্য এসরা সাইদওগলু ও ড. ফাউজিয়াহ বিনতি মোহাম্মদ হাসান জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কার্যালয় পরিদর্শন করেন।


এ সময় ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামাল, সহকারী সেক্রেটারি জলি ইয়াসমিন, আইটি সম্পাদিকা আকলিমা ফেরদৌসী আঁখি, এইচআরডি বিভাগের দায়িত্বশীল ফারহানা সুমাইয়া মিতুসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে তুরস্কের প্রতিনিধিরা ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের আইটি বিভাগের উদ্যোগে প্রদর্শিত একটি ডকুমেন্টারি দেখেন। এতে সংগঠনটির বর্তমান কার্যক্রম ও অতীতের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।


পরে প্রতিনিধি দলের সদস্যরা নারী উদ্যোক্তাদের সংগঠন ‘কারুজ’-এর প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে প্রদর্শিত বিভিন্ন হস্তশিল্প ও সৃজনশীল পণ্য ঘুরে দেখার পাশাপাশি কয়েকটি পণ্য কেনেন তারা।


সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের নারীদের বিভিন্ন কাজ, অভিজ্ঞতা ও উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের নারীদের বিভিন্ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।


‘কারুজ’ নারীদের দক্ষতা, সৃজনশীলতা ও স্বাবলম্বিতার লক্ষ্যে কাজ করছে বলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান সরকার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘ক্ষমতায় থাকবে বিএনপি সরকার, কোন হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না’

তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের সাক্ষাৎ

নিউইয়র্কে দলের নেতাকর্মীদের কাছেই হেনস্তায় শিকার শামা ওবায়েদ

স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেয়া নিয়ে তাসনিম জারার প্রশ্ন

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

‘কলেজে নবীনবরণের অনুমতি দেয়নি, দাবার চাল উল্টো দিয়ে ছাত্রশিবির করছে গণজমায়েত’

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে প্রকাশসহ ৫ দাবি প্রার্থীদের

সর্বাধিক পঠিত

শেরে বাংলা এ কে ফজলুল হক অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক

বঞ্চিত হচ্ছেন এমপিরা সংসদে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

চাঁদাবাজি ও দখল বাণিজ্য বিরোধেই স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির খুন: ডিবি

গোপালগঞ্জে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

‘আমার আসনেই যদি ভয় দেখানো হয়, অন্যদের আসনে কী অবস্থা বুঝে নেন’

সামাজিক মাধ্যমে ভাইরাল আ'লীগ নেতার চিঠি, কী লিখেছেন প্রধানমন্ত্রীকে?

দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

বোরহানউ‌দ্দি‌নে বিএন‌পি–জামায়াত সংঘর্ষ, আহত ২৭

ঐকমত্য কমিশন ঐক্যের বদলে ‘অনৈক্যে’ প্রতিষ্ঠা করার অভিযোগ সালাহউদ্দিনের