স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ

Post Image

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ একক ও স্বাধীনভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে অংশ নেওয়া নেতাকর্মীদের সর্বোচ্চ রাজনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একক ও স্বাধীনভাবে অংশগ্রহণ করবেন। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নেতাকর্মীদের প্রাক-নির্বাচনি কার্যক্রম পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে। দলীয় প্রতীক বাতিল হলেও দলের কোনো পর্যায়ের নেতাকর্মী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে তাদের পাশে থেকে সর্বোচ্চ রাজনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা করা হবে।

তিনি আরো বলেন, কোনো নির্বাচনি এলাকায় দলের একাধিক নেতাকর্মী প্রার্থী হলে বিশৃঙ্খলা এড়াতে দল উপযুক্ত প্রার্থী বাছাই করে তার প্রতি দলীয় সমর্থন প্রকাশ করবে। এ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের ব্যক্তি গণঅধিকার পরিষদের নীতি ও আদর্শ মেনে নির্বাচনে দল সমর্থিত প্রার্থী হতে পারবেন। তবে সে ক্ষেত্রে তাকে গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য হতে হবে বলে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম ও সাকিব হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ ও অরবিন্দু বেপারী, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস মিয়া, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য নিজাম উদ্দিন এবং মহানগর উত্তরের সভাপতি আব্দুর রহিম।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত আমীর

‘সাবরেজিস্ট্রারের নির্দেশে ঘুষ নিয়েছি’ আদালতে দুই কর্মচারীর জবানবন্দি

সুনামগঞ্জে শিবিরের নবীনবরণে ছাত্রদলের হাম/লা আহত ৪০

জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ

সর্বাধিক পঠিত

টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

সংকট সমাধান না হলে মন্ত্রীদের দায়িত্ব ছাড়ার আহ্বান

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

বঞ্চিত হচ্ছেন এমপিরা সংসদে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ

প্রধান নির্বাচন কমিশনকে পাটওয়ারীর কড়া হুঁশিয়ারি

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

মানুষের আইনের কবর রচনা করে কোরাআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির