‘নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগে ইরান মাথা নত করবে না’

Post Image


নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগের মুখে ইরান কখনোই মাথা নত করবে না এবং দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। আজ বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরানি প্রেসিডেন্ট নিজ দেশের এই শক্ত অবস্থানের কথা জানিয়েছেন।


তিনি বলেন, শত্রুপক্ষ এত দিনে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে ইরানকে চাপ দিয়ে নতিস্বীকার করানো অসম্ভব। তার দেশ ইতিহাসে কখনো আগ্রাসী ভূমিকা নেয়নি কিংবা কোনো যুদ্ধের সূচনা করেনি; বরং সবসময়ই শান্তির জন্য আলোচনার টেবিলে বসতে আগ্রহ প্রকাশ করেছে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে পেজেশকিয়ান সতর্ক করে জানান, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা, সামরিক চাপ ও ‘বুলিং’ নীতি ইরানি জনগণের প্রতিরোধকে আরও বেগবান করবে। ইরান সমান মর্যাদার ভিত্তিতে যেকোনো সংলাপ ও কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত, তবে কোনো ধরনের শক্তি বা হুমকির ভাষা তেহরান মেনে নেবে না।


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক তীব্র সামরিক সংঘাত ও কূটনৈতিক উত্তেজনার আবহেই জাতিসংঘে এই মন্তব্য করলেন পেজেশকিয়ান। এর আগে একই অধিবেশনে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিতসহ কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছিলেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট

‘নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগে ইরান মাথা নত করবে না’

ইরানের সঙ্গে তিন ঘণ্টার ‘খুবই ফলপ্রসূ’ বৈঠক হয়েছে: ট্রাম্প

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান এরদোগানের

ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

‘তেহরানের চুক্তিতে রাজি না হওয়ার কোনো যৌক্তিকতা নেই’

জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

সর্বাধিক পঠিত

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

ইরান যুদ্ধের আসল বিজয়ী এরদোয়ান

মার্কিন কারাগারে কেমন আছেন মাদুরো?

ব্রিকস সম্মেলনে পুতিন-মোদির ভাইরাল সেলফি এআই দিয়ে বানানো

১৩ মাস পর ‘বাংলাদেশি বয়কট’ প্রত্যাহার করল শিলিগুড়ির হোটেল মালিকরা

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

অনুমতি ছাড়া চিঠি পাঠিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের