ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

Post Image

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে তিনি ইরানের সঙ্গে সমঝোতা অথবা দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি সামনে আনেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তিতে যেতে পারে, যার মাধ্যমে ইরান পুনর্গঠনের সুযোগ পাবে এবং দেশটি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তবে এর বিপরীতে ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে দ্রুত ধ্বংস করার পথও খোলা রয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানের সঙ্গে এমন একটি সমঝোতা হতে পারে কি না, যার মাধ্যমে দেশটি মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হওয়ার সুযোগ পাবে। অন্যদিকে, ইরানকে ধ্বংস করে ভবিষ্যতে আর কোনো দেশ বা মানুষের ক্ষতি করার সুযোগ না দেওয়ার বিকল্পও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি সমঝোতা হতে পারে বলে তিনি মনে করেন। তার দাবি, তেহরান হয়তো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল দেখার অপেক্ষায় রয়েছে।

ট্রাম্পের মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিবাদ / হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো

ট্রাম্প আরও বলেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি সমঝোতা হতে পারে বলে তিনি মনে করেন। তার দাবি, তেহরান হয়তো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল দেখার অপেক্ষায় রয়েছে।

তবে ট্রাম্প বলেন, তিনি নিজে ওই নির্বাচনে প্রার্থী নন। তার ভাষায়, রিপাবলিকান পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তিনি দলটির প্রার্থীদের সহযোগিতা করবেন। ইরান নিয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে নির্বাচনের কোনো প্রভাব তিনি বিবেচনায় নিচ্ছেন না বলেও জানান ট্রাম্প।তিনি বলেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ট্রাম্প জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরও প্রশংসা করেন। ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস করায় তিনি নিরাপত্তা পরিষদের সদস্যদের ধন্যবাদ জানান।

ট্রাম্প বলেন, বাণিজ্যিক জাহাজে ইরানের ‘সন্ত্রাসী হামলার’ নিন্দা জানাতে নিরাপত্তা পরিষদ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, একইভাবে ইরানের ওপর চাপ অব্যাহত রাখার ক্ষেত্রেও তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট

‘নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগে ইরান মাথা নত করবে না’

ইরানের সঙ্গে তিন ঘণ্টার ‘খুবই ফলপ্রসূ’ বৈঠক হয়েছে: ট্রাম্প

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান এরদোগানের

ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

‘তেহরানের চুক্তিতে রাজি না হওয়ার কোনো যৌক্তিকতা নেই’

জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

সর্বাধিক পঠিত

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

ইরান যুদ্ধের আসল বিজয়ী এরদোয়ান

মার্কিন কারাগারে কেমন আছেন মাদুরো?

ব্রিকস সম্মেলনে পুতিন-মোদির ভাইরাল সেলফি এআই দিয়ে বানানো

১৩ মাস পর ‘বাংলাদেশি বয়কট’ প্রত্যাহার করল শিলিগুড়ির হোটেল মালিকরা

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

অনুমতি ছাড়া চিঠি পাঠিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের