চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা

Post Image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভ করেন চুয়েট শিক্ষার্থীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে বহাল করার একদফা দাবি জানান।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘ভিসি স্যার ভিসি স্যার, সায়েম স্যার সায়েম স্যার’।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়। পরে এটি বিভিন্ন একাডেমিক ভবন, মেয়েদের হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। রাত সাড়ে ১১টায় স্বাধীনতা চত্বরে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।

বিক্ষোভে অংশ নেওয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী ইফাজ তাজোয়ার বলেন, ‘দীর্ঘ সময় পর আমরা একজন যোগ্য উপাচার্য পেয়েছিলাম। অথচ কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে অপসারণ করা হলো। তিনি শিক্ষার্থীবান্ধব ছিলেন এবং একাডেমিকসহ নানা ক্ষেত্রে আমাদের সাহায্য করেছেন।’

তিনি বলেন, ‘বর্তমানে আমাদের দাবি একটাই, অনতিবিলম্বে তাকে পুনরায় বহাল করতে হবে।’


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জাবি সিন্ডিকেটে অধ্যাপক নাহরীনকে অন্তর্ভুক্তির বিবৃতিতে স্বাক্ষর জালিয়াতি

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা

‎তারা ভাঙে, আমরা গড়ি- হলের গেট উদ্বোধনে ডাকসু ভিপি ‎

জাবি অধ্যাপক নাহরিনকে সিন্ডিকেট সদস্য করার সুপারিশে স্বাক্ষর নকলের অভিযোগ

তদন্ত নিয়ে ধোঁয়াশার অভিযোগ, ফের কর্মসূচিতে কুবি শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

বাজেট ১৮ লাখ হলেও সাড়ে ৩ কোটি টাকার কাজ করেছে জাকসু

জবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ: যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

সর্বাধিক পঠিত

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

নারী হয়রানি ও সাইবার বুলিংয়ে বিরুদ্ধে ডাকসু জিরো টলারেন্স: সাদিক কায়েম

চবিতে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

রুয়েট উন্নয়ন প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

নিয়ম বদলে অছাত্র ভিপিকে হলে রাখার অভিযোগ জাবি প্রশাসনের বিরুদ্ধে