আওয়ামী স্থবিরতা কাটিয়ে গতিময়তা

রুয়েট উন্নয়ন প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি

Post Image

দীর্ঘদিনের স্থবিরতা, অনিয়ম ও সময়ক্ষেপণের গণ্ডি পেরিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ‘Further Development of RUET Project’ বর্তমানে দৃশ্যমান অগ্রগতির পথে এগোচ্ছে। অতীতের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় থমকে থাকা উন্নয়ন কার্যক্রমগুলো এখন নতুন উদ্যমে বাস্তবায়নের ধারা পেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর সূত্রে জানা যায়, ২০১৯ সালের মার্চে শুরু হওয়া এ প্রকল্পের প্রাথমিক বাজেট ছিল ৫৯৯ কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধিত ডিপিপির মাধ্যমে ৬২৯ কোটি টাকায় উন্নীত করা হয় এবং প্রকল্পের মেয়াদও দেড় বছর বৃদ্ধি করা হয়। যদিও প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের নভেম্বর থেকে, তবে প্রশাসনিক জটিলতা, সমন্বয়ের ঘাটতি ও নানা অনিয়মের কারণে দীর্ঘ সময় ধরে কাজের অগ্রগতি বাধাগ্রস্ত ছিল বলে জানিয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছু সময়ের জন্য প্রকল্পের কাজ পুরোপুরি স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে বর্তমান প্রশাসনের উদ্যোগে কাজগুলো পুনরায় গতিশীলতা লাভ করে। ফলে স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন অবকাঠামোতে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে।

প্রকল্পের আওতায় পুরকৌশল অনুষদ ভবনের কাজ ২০২৪ সালের আগস্ট পর্যন্ত চতুর্থ তলায় সীমাবদ্ধ থাকলেও ২০২৬ সালের মার্চ নাগাদ ভবনটির দশম তলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং অভ্যন্তরীণ কাজের অগ্রগতি ৬০ শতাংশের বেশি হয়েছে।

একইভাবে, ইসিই অনুষদ ভবন ও নতুন প্রশাসনিক ভবনের কাজও পূর্বে স্থবির অবস্থায় ছিল। ২০২৪ সালের আগস্টে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম তলা পর্যন্ত সীমাবদ্ধ থাকা এ দুটি ভবনের এখন দশম তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে এবং অভ্যন্তরীণ ফিনিশিং কাজের অগ্রগতি প্রায় ৬৫ শতাংশে পৌঁছেছে।

যন্ত্রকৌশল অনুষদ ভবনের ক্ষেত্রেও একই ধারা লক্ষ্য করা গেছে। ২০২৪ সালের আগস্ট পর্যন্ত পঞ্চম তলা পর্যন্ত সীমাবদ্ধ থাকা ভবনটির দশম তলা পর্যন্ত নির্মাণকাজ ২০২৬ সালের মার্চ নাগাদ সম্পন্ন হয়েছে এবং অভ্যন্তরীণ কাজের অগ্রগতি ৬০ শতাংশ ছাড়িয়েছে।

ইনস্টিটিউট ভবন ও শিক্ষক ডরমেটরি ভবনের কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৪ সালের আগস্টে যথাক্রমে পঞ্চম ও সপ্তম তলা পর্যন্ত কাজ এগোলেও ২০২৬ সালের মার্চে ইনস্টিটিউট ভবনের দশম তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে এবং অভ্যন্তরীণ কাজ প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে। অন্যদিকে, শিক্ষক ডরমেটরি ভবনের কাজ সম্পন্ন করে তা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে বসবাসের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

এছাড়া ছাত্রী হল-১ ও ছাত্রী হল-২ নির্ধারিত সময়ের প্রায় ৯ মাস আগেই সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের আগস্টে সপ্তম তলা পর্যন্ত চলমান থাকা এ দুটি ভবন ২০২৬ সালের ডিসেম্বরের পরিবর্তে চলতি বছরের মার্চেই হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে ছাত্র হল-১ ও ছাত্র হল-২-এর কাঠামোগত কাজ শেষ হলেও এখনো আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে হলগুলো বসবাস উপযোগী করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিলম্বের কারণে লিফট স্থাপনে দেরি হচ্ছিল; তবে বর্তমানে লিফটগুলো স্থাপনার স্থানে পৌঁছেছে এবং স্থাপন কাজ চলমান রয়েছে।

স্টাফ ও অফিসার্স কোয়ার্টারের কাজ, যা দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছিল, সেটিও ২০২৬ সালের মার্চ নাগাদ ব্যবহার উপযোগী অবস্থায় আনা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বর্তমান প্রশাসনের তদারকি, পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের ফলে এসব উন্নয়ন কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, “দীর্ঘদিনের স্থবিরতা, অনিয়ম এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে বর্তমান প্রশাসন উন্নয়ন প্রকল্পগুলোকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছে। সীমিত সম্পদ ও সময়ের মধ্যেও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে এই অগ্রগতি সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের জন্য নির্মিত অবকাঠামোগুলো দ্রুত সম্পন্ন করা হচ্ছে এবং চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই অবশিষ্ট কাজ শেষ করে হস্তান্তর করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা কাটিয়ে এসব প্রকল্প বাস্তবায়িত হলে রুয়েটের একাডেমিক ও আবাসিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রুয়েট উন্নয়ন প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি

শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগে ঢাকা কলেজে বিক্ষোভ

বিএনডিপির কমিটি গঠন: নেতৃত্বে ফাহাদ-আতফান

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

নারী হেনস্তায় জড়িত থাকায় শিক্ষার্থীর সিট বাতিল করল ঢাবি প্রশাসন

রুয়েটে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ,ভাঙচুর

সর্বাধিক পঠিত

চবিতে মদের গোপন কারখানা, বাংলা মদসহ আটক ১

জানা গেল জবি সাংবাদিক সমিতিতে হামলার নেপথ্যে কারণ!

ভর্তি ফি কমানোর দাবিতে চবিতে অবস্থান কর্মসূচি

জকসু ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

বিশেষ বৃত্তিসহ ৪ দফা দাবি জবি শিবিরের

রুয়েটে নারী নিপীড়ন: একজন আজীবন বহিষ্কার, ৮ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি

নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল 

ছাত্রদলের শাকসু নির্বাচন বন্ধের দাবি প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে ৫ যবিপ্রবি শিক্ষার্থী আহত