নারী হয়রানি ও সাইবার বুলিংয়ে বিরুদ্ধে ডাকসু জিরো টলারেন্স: সাদিক কায়েম

Post Image


নারীদের হয়রানি ও সাইবার বুলিংয়ের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, নারীদের নিয়ে যারা সাইবার বুলিংয়ে জড়ায়, তারা সমাজের কুলাঙ্গার এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে ডাকসুর অবস্থান হবে জিরো টলারেন্স।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘হিম উৎসব ১৪৩২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রীসংস্থার ঢাকা শাখার সভাপতি সাবিকুন্নাহার তামান্না, সেক্রেটারি আফসানা আক্তার, ডাকসুর বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার প্রমুখ।


ভিপি সাদিক কায়েম বলেন, নারীদের নিয়ে যারা সাইবার বুলিং করে, তাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। নির্বাচনি প্রচারণা শুরুর পর মিরপুরে আমাদের মা-বোনদের ওপর হামলা হয়েছে। গতকাল টাঙ্গাইলেও হামলা হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে এমন ঘটনার খবর পাওয়া যাচ্ছে। হামলাকারীদের দলীয় পরিচয় যাই হোক, তাদের আসল পরিচয়, তারা কুলাঙ্গার। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।


নারী হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ডাকসু সবসময় নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে। মব তৈরি করে বা মবের মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেওয়াকে আমরা সমর্থন করি না।


এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সহনশীল আচরণ করুন। কারও গণতান্ত্রিক চর্চায় বাধা সৃষ্টি করবেন না। নির্বাচনি প্রচারণার সময় মা-বোনদের ওপর হামলা চালানো অত্যন্ত ন্যক্কারজনক। যারা এসব কাজে জড়িত, দেশের জনগণ ১২ ফেব্রুয়ারি গণরায়ের মাধ্যমে তাদের জবাব দেবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

বাজেট ১৮ লাখ হলেও সাড়ে ৩ কোটি টাকার কাজ করেছে জাকসু

জবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ: যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

ঢাবির ক্যান্টিনে বিল না দিয়ে খাওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

রাবিতে ঐতিহ্যবাহী ‘কারাম পূজা’, নাচ-গানে মুখর ক্যাম্পাস

জাকসুর উদ্যোগে জাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট

ঢাবিতে পরীক্ষার হলে এআই দেখে লেখার দায়ে ছাত্রদল নেতাকে ২ বছরের শাস্তি

ডাকসুর জন্য বরাদ্দ দেওয়া ডাস্টবিন ছাত্রদলকে দেওয়া হচ্ছে: রায়হান উদ্দীন

সর্বাধিক পঠিত

রাবি প্রেসক্লাবের নেতৃত্বে ধ্রুব-জিসান

বেরোবিতে আবু সাইদের নামে হল নির্মাণের ঘোষণা

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত্তাল তিতুমীর কলেজ

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

নারী হয়রানি ও সাইবার বুলিংয়ে বিরুদ্ধে ডাকসু জিরো টলারেন্স: সাদিক কায়েম

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

চবিতে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল

জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের আদেশ