চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা

Post Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক সাতটি হল ও একটি হোস্টেলের কিচেন জোনের জন্য রান্নার চুলা উপহার দিয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন। বুধবার দুপুরে আবাসিক হলগুলোতে এসব চুলা হস্তান্তর করা হয়।

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে রান্নার সুযোগ নিশ্চিত করার অংশ হিসেবে এই উপহার দেওয়া হয়েছে বলে জানান চাকসু ৭ম নির্বাচনের জিএস পদপ্রার্থী শাফায়াত।


তিনি বলেন, আবাসিক হলের শিক্ষার্থীদের অন্যতম মৌলিক দাবি হলো নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে রান্নার সুব্যবস্থা থাকা। ছাত্রীদের হলে ব্যক্তিগত রান্নার সুযোগ থাকলেও ছেলেদের হলে তা নেই। ফলে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে কক্ষে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক হিটার কিংবা মাটির চুলা ব্যবহার করেন, যা অগ্নিকাণ্ডসহ যেকোনো বড় দুর্ঘটনার কারণ হতে পারে।


তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করেই ছেলেদের প্রতিটি হলে রান্নার চুলা উপহার দেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটি হলে স্থায়ী ও আধুনিক কিচেন জোন স্থাপন করবে, যাতে শিক্ষার্থীরা নিজস্ব পরিবেশে নিজেদের খাবার রান্না করতে পারেন।


চুলা হস্তান্তরকালে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম হিমেল, আবাসন ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মো. জামাল, সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন নাঈম, সহ-দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান তুষার, সহ-ক্রীড়া সম্পাদক ইউনুছ আলী, এ. এফ. রহমান হলের সাধারণ সম্পাদক (জিএস) তামিম চৌধুরী, সদস্য সারজিল হাসান নাবিল ও আবু হুরায়রাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জবির ফেসবুক পেজে ছাত্রদলের অনুষ্ঠান প্রচার, সমালোচনার মুখে পোস্ট ডিলিট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা

জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

পরীক্ষা বন্ধ করে নবীনবরণ, ইতিহাস সৃষ্টি করে জাতিকে দেখাল ছাত্রদল

জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

৪ বার নোটিশেও হল ছাড়েননি অবৈধভাবে সিটে থাকা ছাত্রদল নেতা

ঢাবির জগন্নাথ হল ছাত্রদলের ক্যান্টনমেন্ট হিসেবে প্রমাণিত, তাহলে ‘বোমা’ কে মেরেছে— প্রশ্ন শিশিরের

সর্বাধিক পঠিত

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

রাবিতে ছাত্রদলের সিট দখলের প্রতিবাদে শিবিরের মানববন্ধন

বেরোবিতে আবু সাইদের নামে হল নির্মাণের ঘোষণা

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত্তাল তিতুমীর কলেজ

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

রাবি প্রেসক্লাবের নেতৃত্বে ধ্রুব-জিসান

চবিতে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল