জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ উপলক্ষ্যে আয়োজিত কনসার্ট শেষে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

‎বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কনসার্ট চলাকালে ছাত্রদলের এক গ্রুপের কর্মীর সঙ্গে অন্য গ্রুপের এক কর্মীর কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। পরে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গেছে।

‎এ ঘটনায় অন্তত তিনজন আহত হন। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে এবং মাথা ফেটে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে আহতদের পরিচয় ও চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

‎এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন,এ বিষয়ে আমি কিছুই জানি না। তোমার মুখ থেকেই প্রথম শুনলাম। আমি বিষয়টি জেনে ব্যবস্থা নেব।’

‎তবে সংঘর্ষে জড়িতদের পরিচয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্মআহবায়ক সুমন সরদার , যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।



এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা

জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

পরীক্ষা বন্ধ করে নবীনবরণ, ইতিহাস সৃষ্টি করে জাতিকে দেখাল ছাত্রদল

জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

৪ বার নোটিশেও হল ছাড়েননি অবৈধভাবে সিটে থাকা ছাত্রদল নেতা

ঢাবির জগন্নাথ হল ছাত্রদলের ক্যান্টনমেন্ট হিসেবে প্রমাণিত, তাহলে ‘বোমা’ কে মেরেছে— প্রশ্ন শিশিরের

জগন্নাথ হলে পরপর ৩ ককটেল বিস্ফোরণ, থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়

সর্বাধিক পঠিত

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

রাবিতে ছাত্রদলের সিট দখলের প্রতিবাদে শিবিরের মানববন্ধন

বেরোবিতে আবু সাইদের নামে হল নির্মাণের ঘোষণা

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত্তাল তিতুমীর কলেজ

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

রাবি প্রেসক্লাবের নেতৃত্বে ধ্রুব-জিসান

চবিতে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল