রাবিতে ছাত্রদলের সিট দখলের প্রতিবাদে শিবিরের মানববন্ধন

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ সিট দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে শহীদ শামসুজ্জোহা হল, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা অবৈধভাবে সিট দখলের অভিযোগ করা হয়। এ সময় শতভাগ আবাসন নিশ্চিত, অনাবাসিক ভাতাসহ তিন দফা দাবি উপস্থাপন করেন শাখা শিবির সভাপতি মুজাহিদ ফয়সাল।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে এখন অবধি অবৈধভাবে সিট দখল করে রাখার ঘটনার নজির পাওয়া গিয়েছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসিম আহমেদ অবৈধভাবে শহীদ জিয়াউর রহমান হলে অবস্থান করছে। এছাড়াও শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ শাহরিয়ারের নিয়মিত শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার দীর্ঘদিন পরও হলে সিট দখল করে আছে। বৈধ আবাসিকতা না থাকলেও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে অবৈধভাবে শহীদ সোহরাওয়ার্দী হলে থাকছে ফার্মেসি বিভাগের নাহিদ, বাংলা বিভাগের আরিফ ও ইসলামিক স্টাডিজ বিভাগের লতিফুর।

এ সময় শাখা ছাত্রশিবিরের মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মেহেদী সজীব বলেন, সিট দখলের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে ছাত্রদলকে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করার আহ্বান জানাই। কিন্তু রাজনীতির নামে ছাত্রলীগীয় কায়দায় সিট দখলের রাজনীতি, টেন্ডারবাজি ক্যাম্পাসে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না।

শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, হল সকল শিক্ষার্থীর মৌলিক অধিকার। একজন শিক্ষার্থী সিনিয়র হয়ে মাস্টার্সে উঠে গেছে কিন্তু সিট পাচ্ছে না। কিন্তু মাস্টার্স শেষ হওয়ার পরও দেখা যাচ্ছে ক্ষমতাশীল দলের ছাত্রসংগঠন হওয়ার কারণে তারা হলে অবস্থান করছে। এর প্রতিবাদে আমরা বিবৃতি দিলে তারা বলল, স্পষ্ট প্রমাণ দিতে। অথচ হলে যারা অবৈধভাবে অবস্থান করছে তাদের সুস্পষ্ট প্রমাণ দিলেও তারা তা অস্বীকার করে মিথ্যাচার করছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।

শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ১৬ জুলাই ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার মধ্য দিয়ে হলদখল, সিট-বাণিজ্য ও গেস্টরুম কালচারের অবসান ঘটেছিল। নতুন করে সরকারদলীয় ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আবারো হলদখল, গেস্টরুম কালচার ও শিক্ষার্থীদের কাছে চাঁদাবাজি করার চেষ্টা করছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইবিতে মোবারক র‍্যালি

রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির

সিইউডিসির ২০২৬-২৭ সেশনের প্রেসিডেন্সিয়াল ফোরাম ঘোষণা

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবি রাবি ছাত্রশিবিরের

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দাবি ছাত্রশিবিরের

১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সিট না দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সিট দেয়ার অভিযোগ

ডাকসুর চমক: চীনা প্রতিষ্ঠানে ৪০০ শিক্ষার্থীর কর্মসংস্থান

সর্বাধিক পঠিত

রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে সরাল ছাত্র ইউনিয়ন

ভোলায় র‍্যাবের হাতে আটক জ্বীনের বাদশা

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড়, বহিষ্কার সেই ছাত্রদল নেত্রী

বাকৃবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লিখন, সম্পাদক জুলফিকার

তিতুমীরে হল কমিটি ছাত্রদলের, পদ পাওয়া নেত্রীরাও বলছেন—‘আমরা রাজনীতি চাই না’

একসঙ্গে গোবিপ্রবির ১৭ শিক্ষক চাকরিচ্যুত

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে পাবনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ঢাবির কেন্দ্রীয় মসজিদে ভিপি সাদিক কায়েমের বিয়ে

আমি অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দেবো: রাবি উপাচার্য