হুথিদের দমনে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে মোহাম্মদ বিন সালমান

Post Image

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের পরাস্ত করতে দখলদার ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। আর এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম।


আজ মঙ্গলবার অজ্ঞাত কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম।


ইসরায়েলের সঙ্গে সৌদির যোগাযোগের লক্ষ্য হলো তাদের কাছ থেকে হুথিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য নেওয়া। যার মাধ্যমে ইরান সমর্থিত এ বিদ্রোহী গোষ্ঠীর কাছ থেকে সৌদিকে রক্ষার পরিকল্পনা সাজানো হবে।


সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম বলেছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেন্টকমের সহায়তা চেয়েছেন। আর এতে দখলদার ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়টি যোগ করতে বলেছেন তিনি।


ইসরায়েলের পাশাপাশি মিসর ও উপসাগরীয় অন্যান্য আরব দেশগুলোর কাছেও একই সহায়তা চেয়েছে সৌদি আরব।


ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অপরদিকে সেন্টকম তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি বলে জানিয়েছে সেন্টকম।


ইসরায়েলের অপর সংবাদমাধ্যম হারেৎজ আলাদা প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নেতানিয়াহুর সরকারকে অনুরোধ করেছে তারা যেন হুথিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে রাজি না হয়। কারণ এতে করে ইসরায়েল হুথি-সৌদির যুদ্ধের মধ্যে পড়ে যাবে।


দুটি সূত্রের বরাতে হারেৎজ বলেছে, ইসরায়েলি সামরিক কর্মকর্তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেছে হুথিদের মোকাবেলায় তারা যেন একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক চেষ্টায় নিজেদের সীমাবদ্ধ রাখে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হুথিদের দমনে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে মোহাম্মদ বিন সালমান

ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব

এক লাফে ১০৭ ডলার ছাড়াল তেলের দাম

অতীত পেছনে ফেলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের

পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ

কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক

ওরা পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

সর্বাধিক পঠিত

নেপালে গণঅভ্যুত্থানকারীরা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে

ইরানজুড়ে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের, ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

অবশেষে ইমরান খানের সাক্ষাত পেল পরিবার

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ভারতে যেভাবে গ্রেপ্তার করা হয় ফয়সাল করিম মাসুদকে

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা