হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

Post Image

হজযাত্রীদের সেবার মান উন্নত করতে এবং হয়রানি বন্ধে মক্কা ও মদিনার আবাসন ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান বারবার অনিয়ম করলে গুণতে হবে দ্বিগুণ জরিমানা, এমনকি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে লাইসেন্স।

শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জিলকদ মাসের শুরু থেকে মহররমের মাঝামাঝি পর্যন্ত এই বিশেষ নজরদারি ও নিয়ম কার্যকর থাকবে।

সৌদি কর্তৃপক্ষের নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান যদি একই অপরাধ বারবার করে, তবে প্রতিবারই জরিমানার পরিমাণ বাড়বে। যদি হজের মৌসুম চলাকালীন কোনো নিয়ম লঙ্ঘন করা হয় এবং পরে আবারও একই ভুল হয়, তবে আগের চেয়ে দ্বিগুণ জরিমানা আদায় করা হবে। এমনকি হজের মৌসুম শেষ হওয়ার পরেও যদি আগের কোনো অনিয়মের পুনরাবৃত্তি ঘটে, তবুও কঠোর শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আর্থিক জরিমানার পাশাপাশি অপরাধের ধরন বুঝে কঠোর প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে। কোনো প্রতিষ্ঠান পরপর তিনবার নিয়ম ভাঙলে তাদের লাইসেন্স বাতিল করা হতে পারে। এ ছাড়া সাময়িকভাবে কার্যক্রম স্থগিত বা প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়ার ক্ষমতাও রাখা হয়েছে কর্তৃপক্ষের হাতে।

সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ৫টি ভাগে ভাগ করে এই জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ তারকা হোটেল থেকে শুরু করে সাধারণ মানের আবাসন ব্যবস্থা। প্রতিষ্ঠানের আকার ও সক্ষমতা অনুযায়ী এই জরিমানা বন্টন করা হয়েছে। যেমন ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য ২৫ শতাংশ, ছোট প্রতিষ্ঠানের জন্য ৫০ শতাংশ, মাঝারি প্রতিষ্ঠানের জন্য ৭৫ শতাংশ এবং বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে শতভাগ জরিমানা কার্যকর হবে।

মক্কা ও মদিনার হোটেল ও আবাসন খাতের জন্য জরিমানার হার ২ হাজার রিয়াল থেকে শুরু করে ১৪ হাজার রিয়াল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে অস্থায়ী আবাসন বা হজের বিশেষ ক্যাম্পগুলোর ক্ষেত্রে জরিমানার পরিমাণ ১ হাজার থেকে ৫০ হাজার রিয়াল পর্যন্ত হতে পারে।

মূলত আল্লাহর মেহমানদের সর্বোচ্চ নিরাপত্তা ও আরামদায়ক সেবা নিশ্চিত করতেই সৌদি সরকার এই হার্ডলাইন নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যারা হাজিদের সেবায় অবহেলা করবে বা প্রতারণার আশ্রয় নেবে, তাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণের স্পষ্ট বার্তা দিল দেশটি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই