অতীত পেছনে ফেলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের

Post Image

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মুখোমুখি বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক দ্বন্দের অবসান ঘটিয়ে সম্পর্ক পুনর্গঠনে উভয় দেশই ‌‘নতুন অধ্যায় শুরু করতে’ রাজি হয়েছে বলে রোববার ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন।


নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের প্রথম দিন বৈঠক শেষে মাসুদ পেজেশকিয়ান বলেন, সংকট শুরুর পর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে নানা ঘটনা ঘটলেও আবুধাবির ক্রাউন প্রিন্সের সঙ্গে আমাদের অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অতীত পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করব, ভবিষ্যতের দিকে তাকাব এবং একসঙ্গে তা গড়ে তুলব।


এদিকে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলোর (জিসিসি) সঙ্গে ইরানের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে বৈঠক করল কি না, তাতে তার ‘কিছুই যায় আসে না’।


আয়ারল্যান্ডে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার এতে কিছু যায় আসে না, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়।


বিশ্বের মোট খনিজ তেলের এক-পঞ্চমাংশ পরিবহন করা হয় হরমুজ প্রণালি দিয়ে; যেটি অবরুদ্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত চলছে। এর জের ধরে গত মাসে ইরানের সঙ্গে অর্থ ও বাণিজ্য লেনদেন স্থগিত করেছিল সংযুক্ত আরব আমিরাত।


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পাল্টা জবাবে আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালানোর পর দিল্লিতে এটিই ছিল তেহরান ও আবুধাবির শীর্ষ পর্যায়ের প্রথম প্রত্যক্ষ বৈঠক।


বৈঠককালে পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, সংযুক্ত আরব আমিরাত বা আঞ্চলিক প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে ইরানের কোনো ক্ষোভ নেই। মূল সমস্যা হলো এসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, যেগুলো ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে।


ইরানের এই প্রেসিডেন্ট বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং এই অঞ্চলের অন্যান্য সব দেশ আমাদের ভাইয়ের মতো। আমরা সুদীর্ঘকাল ধরে পাশাপাশি বসবাস করে আসছি, বাণিজ্য করেছি এবং একে অপরকে সমর্থন জানিয়েছি। তবে মিত্র দেশগুলোর উচিত হবে না নিজেদের ভূখণ্ড বা ঘাঁটি শত্রুদের ব্যবহার করতে দেওয়া, যেখান থেকে প্রতিবেশী দেশের ওপর হামলা চালানো হয়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

অতীত পেছনে ফেলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের

পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ

কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক

ওরা পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

সৌদি আরবে হুতির হামলা

ইয়েমেনে ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরান

সর্বাধিক পঠিত

সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ

নেপালে গণঅভ্যুত্থানকারীরা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে

ইরানজুড়ে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের, ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

অবশেষে ইমরান খানের সাক্ষাত পেল পরিবার

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ভারতে যেভাবে গ্রেপ্তার করা হয় ফয়সাল করিম মাসুদকে