শতাধিক শ্রমিককে টুপি পরিয়ে জামায়াতে যোগদান

Post Image


মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পল্টনে শ্রমিক সংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানা শাখার শ্রম বিভাগ।

শনিবার (১২ সেপ্টেম্বর) লিটল জুয়েলস স্কুলের সামনে এ শ্রমিক সংযোগ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী পল্টন থানা শ্রম বিষয়ক সম্পাদক শামীম হাসনাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ও পল্টন থানা আমীর অ্যাডভোকেট মারুফুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও পল্টন থানা কর্মপরিষদ সদস্য আবুল ফারাহ মো. ইউসুফ, সাবেক কমিশনার খন্দকার আব্দুর রব, পল্টন থানা সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার এবং পল্টন থানা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মাদ আল-আমীন রাসেলসহ অন্যরা।

অনুষ্ঠানে শতাধিক শ্রমিককে টুপি পরিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করানো হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

শতাধিক শ্রমিককে টুপি পরিয়ে জামায়াতে যোগদান

বাধ্য হয়ে লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে: জামায়াত আমির

শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘিরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

দলের বিজয়েই শেষ নয়, আসল বিজয় আল্লাহর সন্তুষ্টিতে: আজহারুল ইসলাম

শিক্ষার্থীদের কাছে চিঠি সাদিক কায়েমের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

নারী কর্মীদের ওপর হামলায় ইসিতে স্মারকলিপি দেবে জামায়াত

যারা অতীতে রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের দিয়ে পরিবর্তন আসবে না: গোলাম পরওয়ার

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নিলেন অ্যাটর্নি জেনারেল

‘নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসা প্রয়োজন’

শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?