সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

Post Image

সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাধাগ্রস্ত করতে কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশে গ্যাস ও জ্বালানি সংকট চলছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় জ্বালানি সরবরাহেও প্রভাব পড়েছে। পাশাপাশি মহেশখালীর রিগ্যাসিফিকেশন কার্যক্রমে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

একাধিক বিদ্যুৎকেন্দ্রে ধারাবাহিক কারিগরি ত্রুটির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এসব ঘটনা স্যাবোটাজ কি না, তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। পরিস্থিতি দেখে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রংপুরে একটি হিন্দু পরিবারের চার সদস্য নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সরকার দ্রুততার সঙ্গে বিষয়টি মোকাবিলায় কাজ করছে।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি, ফ্যামিলি কার্ড এবং খাল খনন কর্মসূচির কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এসব জনকল্যাণমূলক কর্মসূচি বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

বিরোধী দলের সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীলতার সীমা অতিক্রম না করার আহ্বানও জানান রিজভী।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

শতাধিক শ্রমিককে টুপি পরিয়ে জামায়াতে যোগদান

বাধ্য হয়ে লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে: জামায়াত আমির

শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘিরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

দলের বিজয়েই শেষ নয়, আসল বিজয় আল্লাহর সন্তুষ্টিতে: আজহারুল ইসলাম

শিক্ষার্থীদের কাছে চিঠি সাদিক কায়েমের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

নারী কর্মীদের ওপর হামলায় ইসিতে স্মারকলিপি দেবে জামায়াত

যারা অতীতে রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের দিয়ে পরিবর্তন আসবে না: গোলাম পরওয়ার

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নিলেন অ্যাটর্নি জেনারেল

‘নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসা প্রয়োজন’

শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?