সরকারকে হুঁশিয়ারি খেলাফত মজলিসের

শরিয়া অনুমোদন করে না এই আইন দেশে গ্রহণযোগ্য হবে না

Post Image

ইসলামী শরিয়া বিশেষজ্ঞদের সঙ্গে অধিকতর পর্যালোচনা ও তাঁদের প্রকাশ্য মতামত গ্রহণ ছাড়া তড়িঘড়ি করে জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ মন্তব্য করেন।

বিবৃতিতে তাঁরা বলেন, সম্পত্তি হস্তান্তর আইন-১৮৮২-এর সঙ্গে ১২২এ ও ১২২বি ধারা সংযুক্ত করে জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান হিসেবে পিতা-মাতার কাছ থেকে সন্তানদের সম্পত্তি হস্তান্তরের একটি নতুন পদ্ধতি চালু করা হয়েছে। এ পদ্ধতিতে দাতা তাঁর মৃত্যুর আগ পর্যন্ত সম্পত্তি ব্যবহার ও ভোগ করতে পারবেন। তবে দাতার মৃত্যুর আগে গ্রহীতা মারা গেলে সংশ্লিষ্ট সম্পত্তি তাঁর ওয়ারিশদের কাছে চলে যাবে।

খেলাফত মজলিসের নেতারা বলেন, সিভিল আইনটি বাহ্যিকভাবে সুন্দর মনে হলেও এর মাধ্যমে একজন বা কয়েকজন উত্তরাধিকারীকে বিশেষ সুবিধা দেওয়া এবং অন্যদের বঞ্চিত করার সুযোগ তৈরি হতে পারে। এর ফলে শরিয়াহসম্মত ন্যায়বিচার ও ফারায়েজের চেতনা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাঁরা আরও বলেন, সংশোধিত আইনের কিছু দিক হানাফি ফিকহে প্রচলিত হেবার ধারণার সঙ্গেও গুরুতর বিতর্ক সৃষ্টি করে। তাই সংশোধিত আইনটি শরিয়তের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিজ্ঞ আলেম ও ইসলামী আইন বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

খেলাফত মজলিসের পক্ষ থেকে সরকারকে সংশোধিত আইন নিয়ে ইসলামী আইন বিশেষজ্ঞদের মতামত প্রকাশ্যে গ্রহণ এবং বিষয়টি অধিকতর পর্যালোচনার আহ্বান জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ইসলামী আইনের নিজস্ব কাঠামো কাজে লাগিয়ে সংশোধিত সিভিল আইনের পরিবর্তে আরও শরিয়তসম্মত সমাধান বের করা সম্ভব।

বিবৃতিতে আরও বলা হয়, “সরকারকে মনে রাখতে হবে, শরিয়া অনুমোদন করে না—এমন আইন বাংলাদেশে আর গ্রহণযোগ্য হবে না।”

বিবৃতিটি গণমাধ্যমে পাঠান খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

যারা নির্বাচনের আগে ফতোয়া দিয়েছিল, তারা আজ কোথায়?

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

শরিয়া অনুমোদন করে না এই আইন দেশে গ্রহণযোগ্য হবে না

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

লোডশেডিংয়ে ব্যাহত কোটি গ্রাহকের ইন্টারনেট সেবা, ব্যক্তিপর্যায়ে ভোগান্তি চরমে

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের

সর্বাধিক পঠিত

এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন কার ইশারায়?

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা

‘কামাল ভাই ঢাকা-৫ এ বাতিঘর হয়ে হাওয়ার দিক এবার বদলে দেবেন’

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

‌‘বাংলাদেশের জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট’

শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর, মন্ত্রণালয়ের দায়িত্বে কারা?

জামায়াতের ৫০ পৃষ্ঠার ছায়া বাজেট পেশ, কী আছে তাতে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু