সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের

Post Image

জাতীয় সংসদে উত্থাপিত ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এ বিদ্যমান মুসলিম পারিবারিক ও সামাজিক বিধিব্যবস্থার যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সে বিষয়ে গভীর নজর রাখার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। রোববার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় সরকারের প্রতি এ দাবি জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৃদ্ধ বয়সে পিতা-মাতার নিরাপত্তা, সুচিকিৎসা ও সম্মানজনক জীবিকা নিশ্চিত করা প্রতিটি সন্তানের জন্য ঈমানী ও নৈতিক দায়িত্ব। ইসলাম পিতা-মাতার হক আদায়কে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। তাই জ্যেষ্ঠ নাগরিকদের সুরক্ষায় যেকোনো ইতিবাচক পদক্ষেপ প্রশংসনীয়।

তবে আইনের প্রয়োগ ও শরিয়াহর সামঞ্জস্য নিয়ে আলোকপাত করে তারা বলেন, মুসলমানদের সম্পত্তি বণ্টন, হেবা এবং মালিকানা হস্তান্তরের বিষয়টি সম্পূর্ণ শরিয়াহভিত্তিক ফারায়েজ আইনের অধীন। সম্পত্তি হস্তান্তরের নতুন কোনো পদ্ধতি বা ধারা যেন মূল ইসলামী মিরাস ও হেবার বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, তা নিশ্চিত করা জরুরি। সরকারের পক্ষ থেকে একে সাধারণ হস্তান্তর পদ্ধতি বলা হলেও, বাস্তব প্রয়োগে এটি যেন পবিত্র কুরআন-সুন্নাহ নির্ধারিত উত্তরাধিকার নীতিকে ক্ষতিগ্রস্ত না করে।


হেফাজত নেতৃদ্বয় জোর দিয়ে বলেন, কোনো আইনি জটিলতা বা শরিয়তের সাথে অসঙ্গতি এড়াতে বিলটি চূড়ান্ত করার পূর্বে দেশের বরেণ্য মুফতি, ফকিহ ও ইসলামী আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া সমীচীন। শরীয়াহ বোর্ডের পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধন এনে এমন আইনি রূপ দেওয়া হোক, যাতে পিতা-মাতার অধিকার রক্ষার পাশাপাশি সুন্নাহসম্মত হেবা ও মিরাসের বিধানও সম্পূর্ণ নিরাপদ থাকে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

যারা নির্বাচনের আগে ফতোয়া দিয়েছিল, তারা আজ কোথায়?

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

শরিয়া অনুমোদন করে না এই আইন দেশে গ্রহণযোগ্য হবে না

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

লোডশেডিংয়ে ব্যাহত কোটি গ্রাহকের ইন্টারনেট সেবা, ব্যক্তিপর্যায়ে ভোগান্তি চরমে

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের

সর্বাধিক পঠিত

এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন কার ইশারায়?

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা

‘কামাল ভাই ঢাকা-৫ এ বাতিঘর হয়ে হাওয়ার দিক এবার বদলে দেবেন’

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

‌‘বাংলাদেশের জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট’

শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর, মন্ত্রণালয়ের দায়িত্বে কারা?

জামায়াতের ৫০ পৃষ্ঠার ছায়া বাজেট পেশ, কী আছে তাতে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু