এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন কার ইশারায়?

Post Image

ভোটকেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল ফোন নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়িত হলো। কার ইশারায়, কার প্রভাবে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিল— এমন প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।


সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


পোস্টে তিনি লেখেন— ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। অর্থাৎ, ভোটকেন্দ্র এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার কোনো তথ্য, ফুটেজ স্বয়ং ভুক্তভোগীর কাছেও থাকবে না। নির্বাচন কমিশনের ওপর ভর করে এই নব্য ফ্যাসিজম জাতির ওপর কারা চাপিয়ে দিল?


ইসির এমন সিদ্ধান্তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডাকসু ভিপি লেখেন— কারা দেশের তরুণদের ভয় পায়? কারা নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত রাখতে চায়? দেশের সর্বস্তরের তরুণ যুবকদের প্রতি আহ্বান— আসুন, আওয়াজ তুলুন। আপনাদের হাতেই জুলাই হয়েছে, আপনাদের হাতেই নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব।


ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সাদিক কায়েম বলেন, দেশের নাগরিকের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার জন্য কিংবা কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করার জন্য ইলেকশন কমিশন গঠিত হয়নি, ইলেকশন কমিশন গঠিত হয়েছে একটি ফ্রি, ফেয়ার এবং নিরাপদ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে কেউ ছাড় পাবে না: ডা. শফিকুর রহমান

দেউলিয়ার পথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

সরকারের ৬ মাসের মাথায় রোডমার্চ-লংমার্চ কেন: পানিসম্পদমন্ত্রী

টকশো ছেড়ে বেরিয়ে গেলেন বিএনপির এমপি বাবুল

জাতীয় বন্যপ্রাণী দিবস আজ

নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ

‘সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯’

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

সর্বাধিক পঠিত

ভোট দিতে ঈদের আমেজ নিয়ে ঢাকা ছাড়ছেন মানুষ

সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হলেন ঢাকাভয়েস২৪ নিউজের প্রতিনিধি মো. শাহিন মিয়া

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির

দেউলিয়ার পথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

আটকেপড়া বাংলাদেশিদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত ঘোষণা

ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ

এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন কার ইশারায়?

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু