শরিয়তবিরোধী আইন ইস্যুতে পোস্ট

যারা নির্বাচনের আগে ফতোয়া দিয়েছিল, তারা আজ কোথায়?

Post Image

শরিয়তবিরোধী আইন নিয়ে সংসদে আলোচনা ও বিতর্কের প্রেক্ষাপটে নির্বাচনের আগে ইসলামী দলগুলোর পক্ষে-বিপক্ষে দেওয়া বিভিন্ন ফতোয়া ও বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন আতিকুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি।

সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানতে চান, নির্বাচনের আগে যারা বিভিন্ন বিষয়ে ফতোয়া দিয়েছিলেন, বর্তমানে তাঁরা কোথায় এবং শরিয়তসংক্রান্ত আইন নিয়ে বিতর্কের সময় তাঁদের অবস্থান কী।


পোস্টে আতিকুল ইসলাম চৌধুরী লেখেন, “যারা নির্বাচনের আগে ফতোয়া দিয়েছিল, তারা আজ কোথায়?” তিনি আরও প্রশ্ন করেন, নির্বাচনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যারা ফতোয়া দিয়েছিলেন, বর্তমানে তাঁদের ভূমিকা কোথায়।

তিনি অভিযোগ করেন, ইসলামী দল ও ব্যক্তিত্বদের একটি অংশ বিএনপির প্রতি নীরব সমর্থন বা নির্ভরশীলতায় চলে গেছে। একই সঙ্গে সংসদে ইসলাম ও ইসলামী আইন নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বক্তব্যের সমালোচনা করেন তিনি।

পোস্টে শেখ হাসিনার সরকারের সময় ইসলামী বিপ্লবের নামে আন্দোলন এবং শিক্ষার্থীদের মৃত্যুর প্রসঙ্গও টেনে আনেন আতিকুল ইসলাম চৌধুরী। তাঁর প্রশ্ন, বিএনপির আমলে এসে সেই কথিত ‘ইসলামী বিপ্লবের’ অবস্থান কোথায় দাঁড়িয়েছে।

এ ছাড়া সংগীত নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, নির্বাচনের আগে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া বা না দেওয়া নিয়ে দেওয়া ফতোয়া এবং সংসদে ইসলামী আইন নিয়ে আলোচনা—এসব বিষয় উল্লেখ করে তিনি ইসলামী বক্তা ও আলেমদের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টের শেষাংশে তিনি ইসলামী বক্তা ও আলেমদের একটি অংশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার অভিযোগ তোলেন এবং তাঁদের তীব্র ভাষায় সমালোচনা করেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

যারা নির্বাচনের আগে ফতোয়া দিয়েছিল, তারা আজ কোথায়?

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

শরিয়া অনুমোদন করে না এই আইন দেশে গ্রহণযোগ্য হবে না

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

লোডশেডিংয়ে ব্যাহত কোটি গ্রাহকের ইন্টারনেট সেবা, ব্যক্তিপর্যায়ে ভোগান্তি চরমে

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের

সর্বাধিক পঠিত

এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন কার ইশারায়?

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা

‘কামাল ভাই ঢাকা-৫ এ বাতিঘর হয়ে হাওয়ার দিক এবার বদলে দেবেন’

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

‌‘বাংলাদেশের জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট’

শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর, মন্ত্রণালয়ের দায়িত্বে কারা?

জামায়াতের ৫০ পৃষ্ঠার ছায়া বাজেট পেশ, কী আছে তাতে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু