যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

Post Image

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া হামলা-পালটা হামলার ঘটনায় বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ০.৫৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৮০ ডলারে উঠেছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০.৭২ শতাংশ বেড়ে ৯২.১৪ ডলারে পৌঁছেছে।

এদিকে, ইরান দাবি করেছে, হরমুজ প্রণালিতে তিনটি মার্কিন-সংশ্লিষ্ট জাহাজ এবং অনুমোদনহীন পথে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকারে তারা হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস হওয়ার জবাবেই এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।

অন্যদিকে, ওয়াশিংটন বলেছে, ইরানের যুদ্ধজাহাজে হামলার জবাব হিসেবেই তারা ওই হামলা চালিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে ব্রেন্ট ক্রুডের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

যারা নির্বাচনের আগে ফতোয়া দিয়েছিল, তারা আজ কোথায়?

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

শরিয়া অনুমোদন করে না এই আইন দেশে গ্রহণযোগ্য হবে না

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

লোডশেডিংয়ে ব্যাহত কোটি গ্রাহকের ইন্টারনেট সেবা, ব্যক্তিপর্যায়ে ভোগান্তি চরমে

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের

সর্বাধিক পঠিত

এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন কার ইশারায়?

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা

‘কামাল ভাই ঢাকা-৫ এ বাতিঘর হয়ে হাওয়ার দিক এবার বদলে দেবেন’

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

‌‘বাংলাদেশের জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট’

শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর, মন্ত্রণালয়ের দায়িত্বে কারা?

জামায়াতের ৫০ পৃষ্ঠার ছায়া বাজেট পেশ, কী আছে তাতে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু