জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Post Image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে তারেক রহমান শেরেবাংলা নগরে সমাধিস্থলে আসেন এবং দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুস্পমাল্য অর্পণ করেন। ফাতেহা পাঠ করে দলের প্রতিষ্ঠাতা এবং সাবেক চেয়ারপারসনের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তারা।

শ্রদ্ধা নিবেদনের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।

আরও ছিলেন- ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, মাওলানা শাহ মো. নেসারুল হক, আশরাফ উদ্দিন খান উজ্জ্বল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুস সাত্তার পাটোয়ারি‍, সংসদ সদস্য মীর শাহে আলম, হাবিবুর রশীদ হাবিব, এসএম জাহাঙ্গীর, যুব দলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি, মহিলা দলের সুলতানা আহমেদ, তাঁতী দলের আবুল কালাম আজাদ, উলামা দলের মাওলানা কাজী মো. সেলিম রেজা, মাওলানা কাজী মো. আবুল হোসেন, জাসাসের জাকির হোসেন জাকির, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দীন নাছির প্রমূখ।

দলের চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী নিরাপত্তা বেষ্টনি তুলে নেবার পর দলীয় নেতা-কর্মী-সমর্থকদের ঢল নামে। নেতাকর্মীরা মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘ এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে’ প্রভৃতি শ্লোগানে মুখর ছিল শেরে বাংলানগর সমাধি প্রাঙ্গন।

ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এ্যাব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতা-কর্মীরা প্রয়াত নেতার কবরে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানায়।

এর আগে মঙ্গলবার ভোরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

বিএনপি কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি পালন করছে। সারাদেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ ছাড়াও রয়েছে রাজধানীতে কেন্দ্রীয় আলোচনা সভা আগামী ৫ সেপ্টেম্বর।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমান ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক পৃথক বিবৃতিতে দলের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। ১৯৭৮ সালেল ১ সেপ্টেম্বর বিএনপি গঠিত হয় যার প্রথম চেয়ারম্যান ছিলেন জিয়াউর রহমান।

বিএনপি এমন সময়ে তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে যখন দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনা করছে দলটি আর প্রথমবারের মত প্রধানমন্ত্রী পদে আছেন তারেক রহমান।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নুর

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির সংসদ সদস্য

হরমুজে জাহাজ চলাচলে বড় ধস, দিনে চলছে মাত্র ৫ জাহাজ

সর্বাধিক পঠিত

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ

ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন— নেতাকর্মীদের প্রতি বিএনপি

‘আসিফ নজরুলের দুর্নীতি?’যা জানা গেল

প্রতি টন রডের দাম বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা

গত জানুয়ারিতেই সড়কে ঝরেছে ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে না

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতা তত বাড়ছে: আসক

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি