৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নুর

Post Image

আগামী ৫ বছরে এক কোটি কর্মক্ষম মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে।

এ বাস্তবতা বিবেচনায় নিয়ে দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা করছে সরকার। আজ সোমবার দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে জনবান্ধব কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করছে সরকার। তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

নুরুল হক নুর বলেন, ‘সরকার শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। তাদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্যও সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।’

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিবছর ৮ থেকে ১০ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছেন। পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বাড়ানো হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বোর্ডের অনুমোদন ছাড়া গভর্নিং বডির শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নুর

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির সংসদ সদস্য

সর্বাধিক পঠিত

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ

ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন— নেতাকর্মীদের প্রতি বিএনপি

‘আসিফ নজরুলের দুর্নীতি?’যা জানা গেল

প্রতি টন রডের দাম বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা

গত জানুয়ারিতেই সড়কে ঝরেছে ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে না

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতা তত বাড়ছে: আসক

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’