চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

Post Image

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ)  কাজের প্রশংসাও করেন।

আজ সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি এ সময় বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সন্নিবেশের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় রাষ্ট্রপতি সীমান্ত রক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা করেন।  তিনি এ বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।দ

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির সংসদ সদস্য

হরমুজে জাহাজ চলাচলে বড় ধস, দিনে চলছে মাত্র ৫ জাহাজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

জুলাই আন্দোলনে অসত্য তথ্য প্রচার করায় ক্ষমা চাইলেন সময় টিভির সিইও

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ

সর্বাধিক পঠিত

দলীয় বহিষ্কারেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়: ইসি মাছউদ

আজ থেকে শুরু ঈদযাত্রার ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ

‘আসিফ নজরুলের দুর্নীতি?’যা জানা গেল

ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন— নেতাকর্মীদের প্রতি বিএনপি

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রতি টন রডের দাম বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে না

গত জানুয়ারিতেই সড়কে ঝরেছে ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’