হরমুজে জাহাজ চলাচলে বড় ধস, দিনে চলছে মাত্র ৫ জাহাজ

Post Image

বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে জাহাজে একের পর এক হামলার ঘটনায় আতঙ্ক বাড়ছে। এর মধ্যে হামলার ঝুঁকি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে বিভিন্ন কোম্পানি। ফলে সপ্তাহান্তে বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে দৃশ্যমান পণ্যবাহী জাহাজের চলাচল কমে দিনে মাত্র পাঁচটিতে নেমে এসেছে।

তবে কিছু জাহাজ নিরাপত্তার কারণে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখায় প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত জাহাজ চলাচলের তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা পণ্যবাহী জাহাজের সংখ্যা কমে দিনে মাত্র পাঁচটিতে নেমে এলেও প্রকৃতপক্ষে প্রণালিটি দিয়ে পার হওয়া জাহাজের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে। কারণ হামলা এড়াতে কিছু জাহাজ তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ করে দিয়েছে।

পণ্যবাণিজ্যবিষয়ক প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো ছিল তুলনামূলক ছোট আকারের। এর মধ্যে দুটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ ছিল। একটি ইরানের দিকের পথ দিয়ে প্রণালি থেকে বেরিয়ে গেছে। অন্যটি রাতের অন্ধকারে প্রণালি পার হয়ে ভারতের দিকে গেছে।


এর আগে গত শুক্রবার প্রণালিটি দিয়ে মোট ১৪টি জাহাজ চলাচল করে। এর মধ্যে একটি ছিল বিপুল আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ। ওই জাহাজে কাতারের ২০ লাখ ব্যারেল তেল ছিল। জাহাজটি ট্রান্সপন্ডার বন্ধ রেখেই প্রণালি পার হয়।

এদিকে রোববার (৩০ আগস্ট) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, গত শনিবার হরমুজ প্রণালি দিয়ে ভেতরের দিকে যাওয়ার সময় একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত কোনও বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এক সপ্তাহে প্রণালিটিতে এটি ছিল তৃতীয় হামলার ঘটনা।

এর মধ্যে রোববার হরমুজ প্রণালিতে ইরানের লারাক দ্বীপে থাকা দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জুলাইয়ের শেষের পর উপসাগরীয় এই দেশে এটিই ছিল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।

এরপর জর্ডানে দুটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি এসব হামলায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির সংসদ সদস্য

হরমুজে জাহাজ চলাচলে বড় ধস, দিনে চলছে মাত্র ৫ জাহাজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

জুলাই আন্দোলনে অসত্য তথ্য প্রচার করায় ক্ষমা চাইলেন সময় টিভির সিইও

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ

বিলিয়ন ডলারের বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে

সর্বাধিক পঠিত

দলীয় বহিষ্কারেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়: ইসি মাছউদ

আজ থেকে শুরু ঈদযাত্রার ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ

‘আসিফ নজরুলের দুর্নীতি?’যা জানা গেল

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রতি টন রডের দাম বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে না

গত জানুয়ারিতেই সড়কে ঝরেছে ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’

ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন— নেতাকর্মীদের প্রতি বিএনপি