‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’

Post Image


নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে। আমাদের এখনো চার শতাধিক পিস্তল উদ্ধার হয়নি। এটা আমাদের দুশ্চিন্তার কারণ। আবার স্বস্তিরও কারণ আছে, গত ১৩ ডিসেম্বর থেকে ডেভিল হান্ট ফেজ টু শুরুর পর পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময়কালে এ প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। 


ইসি সানাউল্লাহ বলেন, ‘চেকপয়েন্ট অপারেশন রেনডমলি করতে হবে, যেন কেউ (সন্ত্রাসী) এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নিরাপদ বোধ না করে।’


নির্বাচন কমিশনার বলেন, ‘আনসার বাহিনীর জন্য বলব, কোনো ভুয়া লোক যেন আনসারের ড্রেস পরে দাঁড়াতে না পারে। কারণ, গত নির্বাচনগুলোতে এটিই বড় একটি চ্যালেঞ্জ ছিল।


সভায় কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার বাহিনীর নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, থানার ওসি ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে

যেভাবে উত্তরার ফ্ল্যাট থেকে তুলে নেওয়া হয়েছিল সালাহউদ্দিনকে

ছাত্র আন্দোলনবিরোধী ও বিএনপিবিদ্বেষী চিকিৎসক এখন কুমেক পরিচালক

২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে এখনো ‘মুজিব শতবর্ষ’

সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

সর্বাধিক পঠিত

দলীয় বহিষ্কারেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়: ইসি মাছউদ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি’ বাদশা গ্রেপ্তার

সাত দিনের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ

সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী

আজ থেকে শুরু ঈদযাত্রার ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে না

প্রতি টন রডের দাম বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’