যানজটে চরম ভোগান্তির জন্য সরকারের ‘অদক্ষতাকে’ দায়ী করল জামায়াত

Post Image

দেশের ব‍্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের কবলে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। সাধারণ জনগণ সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনার খেসারত দিচ্ছে মন্তব্য করে জামায়াত বলেছে, যাতায়াতের বিকল্প ব্যবস্থা না করে ব্রিজ সংস্কারকাজে হাত দেওয়া সরকারের চরম দায়িত্বজ্ঞানহীন একটি সিদ্ধান্ত।

দলটির মিডিয়া উইং শনিবার দুপুরে জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত যানজট রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশ থেকে এই যানজট শুরু হয়ে কুমিল্লার চান্দিনার মাধাইয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে।

জামায়াত বলেছে, ‘মূলত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশের একটি ব্রিজ সংস্কারকে কেন্দ্র করে এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। যানবাহন যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না করে ব্রিজ সংস্কারকাজে হাত দেওয়া সরকারের চরম দায়িত্বজ্ঞানহীন একটি সিদ্ধান্ত। সরকার ও দায়িত্বশীল কর্তৃপক্ষের অবহেলা এবং অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে বিপাকে পড়েছে হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীসহ সাধারণ যাত্রীরা।’

‘পাশাপাশি পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন ঘণ্টার পর ঘণ্টা স্থবির হওয়ার কারণে নষ্ট হচ্ছে লাখ লাখ কর্মঘণ্টা। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন ব‍্যবসায়ীরা। সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনার খেসারত দিচ্ছে সাধারণ জনগণ।’

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

যানজটে চরম ভোগান্তির জন্য সরকারের ‘অদক্ষতাকে’ দায়ী করল জামায়াত

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

অপরাধ দমনে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া

সরকারি কাজে বাধা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

ফ্যাসিবাদী সরকারের কারণেই জ্বালানি সংকট: জোনায়েদ সাকি

দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে: মুফতি রেজাউল করীম

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে ১ ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

স্ত্রী-দুই সন্তানসহ আটকা পড়ে যাই, বলছিলেন ভবনে থাকা শিবলু

দাবি না মানায় আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে : ববি হাজ্জাজ

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি’ বাদশা গ্রেপ্তার

সাত দিনের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান

দলীয় বহিষ্কারেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়: ইসি মাছউদ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু